বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

অনুপূর্ব

Author

বিনতে আব্দুস সালাম , ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ পাঠ: ৫১ বার

 

অসহায় কে?

গুমোট বাঁধা আকাশ, নাকি অবরুদ্ধ মন?কিংবা অচল চিন্তারা?

স্মৃতিপটে থমকে যাওয়া কোনো মুহূর্ত—

আজ আর কিছুই নেই, শুধু নিস্তব্ধতা ছাড়া।

 

ভরপুর পৃথিবীর বিজন রাতে,

যেখানে সবকিছু থেকেও না-থাকার দ্বন্দ্ব,

আমার অন্তর্ভুক্তিও যেন সেখানে আটকে।

না দিবস, না রজনী—বেখেয়ালি মন, উদ্দীপনা,সবটুকুই যেন ঢাকা পড়েছে নিশুতি চাদরে।

এ কি হারিয়ে যাওয়া তাঁকে আঁকড়ে ধরার প্রয়াস?

নাকি উত্তীর্ণ সময়ের কাতরতা?

 

হুট করে উদয় হয়ে উবে যাওয়া-

আচানক ইচ্ছের মতো,

অজান্তেই খোয়া গেছে মন।

রাখিনি খোঁজ—বুঝবো বা কীভাবে?

দায়-ই বা কার?

কারন তখন তো বয়সই হয়নি বোঝার।

লেখক: সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।