বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

উপলব্ধি

Author

বিনতে আব্দুস সালাম , ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬ পাঠ: ৬৫ বার

  • শৈশব হাতড়াতে দেখি;
    ভরদুপুরে কানামাছি, আর
    সন্ধ্যায় টলে টলে ঘুম।

    অথচ আমাকে উঠোনে ফেলে,
    আজ, অনায়াসে কেটে গেলো
    রাতের দুই-তৃতীয়াংশ।

    পশ্চিমের অন্ধকার আকাশে জ্বলন্ত চাঁদ
    সে যেন আমার অন্তরের কালিমা স্বীকৃত,

    গোর থেকে আসা-
    ঝি ঝি পোকার আওয়াজ,
    পাগলা বাতাসে হিম করা শরীর,
    আর হাসনাহেনার উৎকট গন্ধ বলে-

    সাদা-কালো স্ক্রীনে গেঁথে রাখা মগজ,
    আর বন্ধু আড্ডায় অট্টহাস্য মন
    তোমার ঘুমাতে ভুলেছে ।

    আর তোমাকে ভুলেছে সকালের সূর্য,
    সন্ধ্যার চড়ুই, ভোরের শিশির,
    আর কাবা প্রতিকৃত জায়নামাজ।

    ~ উপলব্ধি
    বিনতে আব্দুস সালাম
    শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

লেখক: সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।