বৃষ্টির শরৎ
বৃষ্টির শরৎ
নীল আকাশে মেঘ জমে
মেতেছে যেন খেলায়
একটু হলেই ঝরে পরবে
সবুজ জমিনটায়।
নদীর ধারে কাশফুলের গাঁয়
বৃষ্টির ফোঁটা পড়ে
সাদা সাদা বকগুলো উড়ে চলে
নিজের আপন তরে।
আবার যখন বৃষ্টির ফোঁটা
পড়ে শিউলির গাঁয়
এমন হলে শিউলিগুলো
নিজের সুবাস হারায়।
জান্নাত আক্তার শিলা
শিক্ষার্থী ইডেন মহিলা কলেজ রসায়ন বিভাগ।
Email : jannatshila0009@gmail.com
লেখক: সদস্য, ইডেন মহিলা কলেজ।
এই লেখাটি ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে
দৈনিক যুগের আলো
পত্রিকায় প্রকাশিত।
