বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

তারেক রহমানের অঙ্গীকার মেয়েদের বিনামূল্যে উচ্চশিক্ষা

Author

মোঃ মাহমুদুর রেজা রোশান , পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ পাঠ: ৯৩ বার

বিএনপির নির্বাচনের আগে দেওয়া গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিগুলোর মধ্যে অন্যতম- মেয়েদের বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা। এই ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান। তাঁর বক্তব্য ছিল, ক্ষমতায় এলে মেয়েদের উচ্চশিক্ষা পর্যন্ত প্রয়োজনীয় শিক্ষাবায় সরকার বহন করবে।

Bangladesh Nationalist Party-এর নির্বাচনি প্রতিশ্রুতিতেও নারীর উচ্চশিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। এ ঘোষণা শুধু একটি সামাজিক কর্মসূচি নয়; বরং জাতি গঠনের দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবেও বিবেচিত হতে পারে।

ইতিহাসে বহুল প্রচলিত একটি উক্তি, যা সাধারণত আরোপ করা হয় Napoleon Bonaparte-এর নামে তুমি আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব।’ এই দর্শনের অলেকে বলা যায়, একজন শিক্ষিত নারীই একটি শিক্ষিত প্রজন্মের ভিত্তি গড়ে তোলেন। যদি সত্যিই মেয়েদের বিনামূল্যে উচ্চশিক্ষা বাস্তবায়ন করা হয়, তবে তা হবে যুগান্তকারী পদক্ষেপ। এতে উচ্চশিক্ষায় নারীর অংশগ্রহণ বাড়বে, পরিবারে শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে উঠবে এবং দীর্ঘমেয়াদে দেশ একটি জ্ঞানভিত্তিক সমাজে রূপান্তরিত হতে পারবে। পর্যবেক্ষকরা মনে করছেন, এখন সময় এসেছে। তারেক রহমান তাঁর প্রতিশ্রুতি রক্ষণ করে সত্যিই নেপোলিয়নের দর্শনের পথ অনুসরণ করে দেশের জন্য একটি শিক্ষিত জাতি উপহার দেবেন।

 

লেখক: সাধারণ সদস্য, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দৈনিক দিনকাল পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!