বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

প্রার্থী নির্বাচনে হতে হবে সচেতন ও দায়িত্বশীল

Author

মোঃ মাহমুদুর রেজা রোশান , পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ পাঠ: ১৪৩ বার

আজকের দিনটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। ভোটের দিনই জনগণ নির্ধারণ করে দেয় দেশের ভবিষ্যৎ নেতৃত্ব। তাই এই দিনে কাকে ভোট দেওয়া উচিত, সে বিষয়ে জনগণকে হতে হবে সচেতন ও দায়িত্বশীল। দলীয় পরিচয়ের চেয়ে প্রার্থীর ব্যক্তিগত সততা, যোগ্যতা, আচরণ ও জনগণের প্রতি দায়বদ্ধতাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কারণ সৎ ও যোগ্য প্রতিনিধি নির্বাচন করা গেলেই কেবল সমাজে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব। ভোটাররা যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন-এটাই প্রত্যাশা থাকবে। এক্ষেত্রে নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজকের এই দিনে সবাই এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করে, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা থাকবে, থাকবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সুযোগ। যে দলই ক্ষমতায় আসুক, তাদের দায়িত্ব হবে দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়া, একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা। ভোটারদের সঠিক সিদ্ধান্তে একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে উঠুক।

লেখক: সাধারণ সদস্য, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!