বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

টেলিটকে Wi-Fi Calling যুক্ত করা হোক

Author

মোঃ মাহমুদুর রেজা রোশান , পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬ পাঠ: ১০০ বার

টেলিটক বাংলাদেশ লিমিটেড দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর হিসেবে সাধারণ জনগণের জন্য সহজলভ্য সিম, স্বল্পমূল্যে কল ও ডাটা সেবা এবং বিভিন্ন সাশ্রয়ী প্যাকেজ প্রদান করে আসছে। তরুণদের জন্য Gen-Z, শিক্ষার্থীদের জন্য Agami এবং ছাত্রছাত্রীদের জন্য Bornomala সিমের মতো উদ্যোগ টেলিটকের সামাজিক দায়বদ্ধতা ও অন্তর্ভুক্তিমূলক যোগাযোগ ব্যবস্থার স্পষ্ট প্রতিফলন। এসব উদ্যোগের মাধ্যমে স্বল্প আয়ের জনগোষ্ঠীর জন্য নিয়মিত ও সাশ্রয়ী যোগাযোগ নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দেশের অনেক এলাকায় টেলিটকের নেটওয়ার্ক কাভারেজ তুলনামূলকভাবে দুর্বল। এর ফলে গ্রাহকরা প্রায়ই কল ড্রপ, কল ব্যর্থতা ও নেটওয়ার্ক বিচ্ছিন্নতার মতো সমস্যার সম্মুখীন হন। বিশেষ করে গ্রামীণ অঞ্চল, ঘনবসতিপূর্ণ এলাকা এবং ভবনের ভেতরে নেটওয়ার্ক সমস্যার কারণে টেলিটকের সেবার পূর্ণ সুবিধা গ্রহণ করা সম্ভব হয় না। এ পরিস্থিতি গ্রাহক সন্তুষ্টি ও আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এ প্রেক্ষাপটে একটি কার্যকর ও আধুনিক সমাধান হতে পারে Wi-Fi Calling প্রযুক্তি চালু করা। এ প্রযুক্তির মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক দুর্বল বা অনুপস্থিত থাকলেও Wi-Fi ইন্টারনেট ব্যবহার করে গ্রাহক নিজের সিম নম্বর থেকেই কল দিতে ও গ্রহণ করতে পারবেন আলাদা কোনো অ্যাপ ছাড়াই। তুলনামূলক কম খরচে ও স্বল্প সময়ে বাস্তবায়নযোগ্য Wi-Fi Calling প্রযুক্তি সংযোজন করলে নেটওয়ার্ক সমস্যার প্রভাব অনেকাংশে কমানো সম্ভব হবে। একই সঙ্গে গ্রাহক সংখ্যা ও আস্থা বৃদ্ধি পাবে এবং রাষ্ট্রীয় অপারেটর হিসেবে টেলিটকের সেবা মান আরও শক্তিশালী ও টেকসই হবে।

লেখক: সাধারণ সদস্য, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১২ জানুয়ারি ২০২৬ তারিখে খবরের কাগজ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!