বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

ইবিতে সাপের দাপট, নেই প্রতিষেধক

Author

আব্দুল্লাহ আল মাহদী , ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫ পাঠ: ৩৮ বার

বাংলাদেশের প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। যেখানে প্রায় বিশ হাজারের কাছাকাছি শিক্ষার্থীদের আনাগোনা। তবে ক্যাম্পাসজুড়ে বিষধর সাপ যেন তাদের নিত্যসঙ্গী। কখনো রাস্তায়, কখনো খেলার মাঠে, আবার কখনোবা শিক্ষার্থীদের হলের ভেতরেও তাদের দেখা মেলে। ফলে শিক্ষার্থীদের জীবন সবসময়ই আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে। কখন যেন বিষধর সাপ কামড় দিয়ে বসে। সাপে কামড়ালে সবচেয়ে জরুরি কাজ হলো অতি দ্রুত এন্টিভেনম দেওয়া। দেরি হলে মৃত্যুঝুঁকিও তৈরি হতে পারে। কিন্তু হতাশার বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চিকিৎসা কেন্দ্রে কোনো এন্টিভেনমের সরবরাহ নেই। অর্থাৎ, কোনো দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে প্রতিষেধক দেওয়ার মতো ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ে নেই। এন্টিভেনম নিতে হলে শিক্ষার্থীকে ভাঙা রাস্তা পেরিয়ে ন্যূনতম চব্বিশ কিলোমিটার পাড়ি দিয়ে কুষ্টিয়া অথবা ঝিনাইদহ যেতে হয়, যা বেশ সময়সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ। এমন পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। তাই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও স্বাস্থ্য ঝুঁকি এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি।

লেখক: সহযোগী সদস্য, ইসলামী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!