বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / খোলা চিঠি / নিবন্ধ

হে আশরাফুল মাকলুকাত

Author

আবু রাফে উমাইর , চট্টগ্রাম কলেজ

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫ পাঠ: ২৯ বার

হে আশরাফুল মাখলুকাত,

“তুমি কি জানো?”সৃষ্টির সেরা জীব তুমি- আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন আলো বহনের জন্য, অন্ধকার ছড়ানোর জন্য নয়। তুমি খলিফা—এই পৃথিবী তোমার ভোগের নয়, এটি একটি অমূল্য আমানত। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি মুহূর্ত হিসাবের খাতায় লেখা হচ্ছে, অথচ আমরা সময়কে গুনাহে হত্যা করছি। সত্য জানা সত্ত্বেও মিথ্যার সঙ্গে আপস করছি, ন্যায় চিনেও অন্যায়ের পাশে দাঁড়াচ্ছি। জুলুম আমাদের বিবেককে নিস্তব্ধ করেছে, হৃদয় হয়ে উঠেছে কঠিন। নামাজ ডাকে, কিন্তু আমরা ফিরি না; কুরআন পথ দেখায়, কিন্তু আমরা চোখ বন্ধ রাখি।

 

হে আশরাফুল মাখলুকাত, জাগো—এটাই গাফেলতি ভাঙার সময়। সিজদায় ফিরে এসো, চোখের পানি দিয়ে অন্তর ধুয়ে ফেলো। আল্লাহর দিকে এক কদম বাড়াও—তিনিই তোমার দিকে দৌড়ে আসবেন।

 

ইতি

আবু রাফে ইবনে হাসান মাহমুদ উমাইর

ইসলামিক হিস্ট্রি ও সৃংস্কৃতি বিভাগ

শিক্ষাবর্ষ:২০২৪-২০২৫

চট্টগ্রাম কলেজ

aburafiomair76@gmail.com

  1. No:01949174774
লেখক: সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!