বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

বাসে যাত্রী নিরাপত্তায় দৃষ্টি দিন

Author

আব্দুল্লাহ আল মাহদী , ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬ পাঠ: ৫২ বার

বাংলাদেশে স্থলপথে যাতায়াতের ক্ষেত্রে প্রসিদ্ধ গণপরিবহনগুলোর মধ্যে বাস অন্যতম। প্রতিদিন লাখো মানুষ কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যক্তিগত প্রয়োজনে এই পরিবহন ব্যবহার করে। কিন্তু অধিক ব্যবহৃত এই এই গণপরিবহনের যাত্রী নিরাপত্তা নিয়ে বরাবরই প্রশ্ন উঠে। খবরের পাতায় বাসে পকেটমার, চুরি, ছিনতাই, ডাকাতি, নারী যাত্রীদের শ্লীলতাহানি, ধর্ষণ ইত্যাদি জঘন্য ঘটনা প্রায়ই ঘটতে দেখা যায়। আর সেই সাথে যাত্রীদের সঙ্গে বাস চালক ও তার সহযোগীদের রূঢ় আচরণতো আছে-ই। আর এই যাত্রী দুর্ভোগ লাঘবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিতে বাসের ভিতরে সিসি ক্যামেরা লাগানো হতে পারে একটি ভালো সিদ্ধান্ত। এতে দূর থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেরকম বাসের ভিতরকার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে পারবে ঠিক একইভাবে কোনো অপরাধ সংঘটিত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে পারবে। এছাড়া অনেক বাসগুলোতে সিট সংখ্যার প্রায় দ্বিগুণ যাত্রী বহন করতে দেখা যায়। গাদাগাদি করে অধিক যাত্রী উঠাতে অপরাধীদের অপরাধ করার সুযোগ বৃদ্ধি পায়। আর এজন্য প্রত্যেকটি বাসে সিট সংখ্যার সমপরিমাণ যাত্রী বহন করতে হবে এবং রাতে চলাচলকারী প্রত্যেকটি বাসের মধ্যে পর্যাপ্ত আলো জ্বালিয়ে রাখতে হবে। পাশাপাশি প্রত্যেকটি বাসে বিশেষ করে দূরপাল্লার বাসগুলোতে সিসি ক্যামেরা বাধ্যতামূলকভাবে লাগাতে হবে।

লেখক: সহযোগী সদস্য, ইসলামী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২১ জানুয়ারি ২০২৬ তারিখে শেয়ার বিজ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!