বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

ট্রেন বিলম্ব: যাত্রী দুর্ভোগ

Author

তানভীর আহমদ রাহী , চট্টগ্রাম কলেজ

প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫ পাঠ: ২৯ বার

ট্রেন বিলম্ব: যাত্রী দুর্ভোগ
তানভীর আহমদ রাহী

দেশের রেলপথ দীর্ঘদিন ধরে মানুষের ভরসার গণপরিবহন। কিন্তু সময়সূচি উপেক্ষা করে ট্রেন চলাচল এখন নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের নির্ধারিত ছাড়ার সময় সকাল ৭টা ৫০ মিনিট। অথচ ২৮ নভেম্বর ২০২৫, ৯টা ৩০ মিনিটে ছাড়ছে, আবার কখনো ১১টা ১২ টা পর্যন্ত প্ল্যাটফর্মে আটকে থাকে। ট্রেন বিলম্ব দৈনন্দিন জীবনে বড় ঝামেলা সৃষ্টি করছে।

দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা যাত্রীদের কর্মজীবী অংশসমূহ প্রভাবিত হচ্ছে। কেউ কর্মস্থলে সময়মতো পৌঁছাতে পারছেন না, শিক্ষার্থী ক্লাস বা পরীক্ষায় উপস্থিত হতে দেরি করছেন, আবার জরুরি চিকিৎসা বা ব্যক্তিগত কাজে বাধা সৃষ্টি হচ্ছে। শুধু সময় নষ্ট নয়, মানসিক চাপও বেড়ে চলেছে। রেলওয়ে কর্তৃপক্ষ বিভিন্ন কারণে রক্ষণাবেক্ষণ ঘাটতি, সিগন্যাল সমস্যা, লোকোমোটিভ সংকট, দেওয়ার চেষ্টা করলেও স্থায়ী সমাধান দৃশ্যমান নয়।  সময়ানুবর্তিতা নিশ্চিত করতে দায়িত্বশীলদের কি যথেষ্ট উদ্যোগ আছে?
রেলপথকে জনবান্ধব ও নির্ভরযোগ্য করতে হলে সময়সূচি মানা, কার্যকর তদারকি এবং আধুনিকায়নে বিনিয়োগ বৃদ্ধি জরুরি। যাত্রীরা চাইছেন শুধু এক জিনিস নির্ভরযোগ্য, সময়নিষ্ঠ ও নিরাপদ রেলসেবা।

তানভীর আহমদ রাহী
শিক্ষার্থী : ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম কলেজ
০১৮৯০০২০৮১৮

লেখক: সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২ ডিসেম্বর ২০২৫ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!