চায়ের স্বাদ হোক ন্যায্যতার প্রতিচ্ছবি
চায়ের স্বাদ হোক ন্যায্যতার প্রতিচ্ছবি
তানভীর আহমদ রাহী
২১ মে আন্তর্জাতিক চা দিবস। চায়ের কাপ আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হলেও, এর পেছনের শ্রমিকদের জীবনের গল্প আজও আমাদের দৃষ্টির বাইরে।
বাংলাদেশের চা বাগানে প্রতিদিন হাজারো শ্রমিক সূর্য ওঠার আগেই কাজে নামেন। ঘণ্টার পর ঘণ্টা কষ্টকর শ্রমের বিনিময়ে তারা পান মাত্র ১৭০ টাকা। যেখানে অন্যান্য খাতে শ্রমিকরা দৈনিক ৫০০–৭০০ টাকা আয় করেন, সেখানে এই পরিমাণ বেতন অন্যায় ও অসম্মানজনক। চা শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও, শ্রমিকদের জীবনমান রয়ে গেছে উদ্বেগজনকভাবে পিছিয়ে। তারা বঞ্চিত হয় স্বাস্থ্যসেবা, আবাসন ও সন্তানের শিক্ষার মতো মৌলিক অধিকার থেকেও। চা দিবস হোক শুধু উৎসবের দিন নয়—হোক দাবি জানানোর দিন। চা শ্রমিকদের ন্যায্য মজুরি, সম্মানজনক জীবনযাপন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন। চায়ের স্বাদ তখনই পরিপূর্ণ হয়, যখন এর পেছনের মানুষের মুখেও তৃপ্তির হাসি ফুটে ওঠে। তাই চা দিবসে চা শ্রমিকদের জন্য হোক আমাদের প্রতিজ্ঞা—সম্মান, মর্যাদা ও ন্যায্যতা।
তানভীর আহমদ রাহী
শিক্ষার্থী : অনার্স প্রথম বর্ষ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, চট্টগ্রাম কলেজ
০১৮৯০০২০৮১৮
লেখক: সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।