বুধবার, ২২ জুলাই ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

গায়ের দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল

Author

তানভীর আহমদ রাহী , চট্টগ্রাম কলেজ

প্রকাশ: ৫ মার্চ ২০২৫ পাঠ: ১২১ বার

  1. গায়ের দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সোয়াবিন তেল

    বাজারে বোতলজাত সোয়াবিন তেল গায়ের দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে, যা সাধারণ ভোক্তাদের জন্য উদ্বেগের বিষয়। ক্রেতারা অভিযোগ করছেন, তেলের বোতলে ১৮০ টাকা প্রতি লিটার দাম লেখা থাকলেও দোকানদাররা ১৯৫-২০০ টাকায় বিক্রি করছেন। বিক্রেতারা দাবি করছেন, তারা নিজেই বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। বিশেষ করে রমজান মাসে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় ভোক্তাদের বাড়তি খরচ বহন করতে হচ্ছে। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে বাজার মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন ভোক্তারা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি প্রয়োজন। বাজার স্থিতিশীল রাখতে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন সাধারণ মানুষ।

    তানভীর আহমদ রাহী
    শিক্ষার্থী : অনার্স প্রথম বর্ষ,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, চট্টগ্রাম কলেজ

লেখক: সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ৫ মার্চ ২০২৫ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!