বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

স্বপ্ন ঘেরা পৃথিবী আমার হোক

Author

জারিয়াতুল হাফসা , ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬ পাঠ: ২৪ বার

স্বপ্ন ঘেরা পৃথিবী আমার হোক

দুঃসহ বেদনার ঝংকার দেওয়া আঠারো আমার লাগবে।
সুকান্তের মতো শত পাথর মারিয়ে চলে যাবো ওই রোদ্দুরের পিছনে ছুটে।

পাহাড় বাদে আমার ওই ছোট্ট দ্বীপটিই লাগবে ।
সুনীলের মতো ভ্রান্তিতে না ডুবে দ্বীপটিতে হেসে খেলে কাটিয়ে দিবো আস্ত এক জীবন।

আমার সুর ছন্দ মেশানো রং লাগবে।
আবু জাফর ওবায়দুল্লাহর কলমের আঁচড় হয়ে আপনার কিংবদন্তি রূপ নিয়ে বাংলার মাঠে মাঠে আমি কোদাল কাস্তে চালাবো।

নাটোরের বনলতার জীবনানন্দ আমার লাগবে।
আমার অন্ধকার বিদিশার নিশা মেশানো চুলের আবেগের সুরে সুর মিলিয়ে জীবনানন্দই থাকবে।

আমার বাঁকা বাঁশের বাঁশরী লাগবে।
নজরুলের মত প্রেম-বিদ্রোহ মেশানো তালে নেচে গেয়ে পীড়ন মুক্ত ধরণী গড়বো আমি।

আমার তো চিরযৌবনা বসন্ত ঘেরা পৃথিবী লাগবে।
আমি কখনোই সুফিয়া কামালের মতো উন্মুখ না হয়ে এ বসন্ত উপভোগ থেকে দূরে সরে থাকবো না।
✍️জারিয়াতুল হাফসা

লেখক: সম্পাদকীয় পর্ষদ সদস্য, প্রশিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!