বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

বৈষম্যহীন সমাজ গঠনে জুলাই ঘোষণাপত্র একটি মাইলফলক

Author

ফারনাজ মুক্তা , নরসিংদী সরকারি মহিলা কলেজ

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫ পাঠ: ৭৮ বার

বৈষম্যহীন সমাজ গঠনে জুলাই ঘোষণাপত্র একটি মাইলফলকবাংলাদেশের ইতিহাসে জুলাই বিপ্লব একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। যা দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের প্রয়াস চালায়। ২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে রাষ্ট্র সংস্কারের দাবিতে বিভিন্ন আন্দোলন ও উদ্যোগ শুরু হয়। আন্দোলনে ছাত্রজনতার ভূমিকা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। বিপ্লবীদের দাবি অনুযায়ী জুলাই বিপ্লবের ঘোষণা পত্র প্রকাশের মাধ্যমে একটি নতুন দিকনির্দেশনার সূচনা হবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র হলো সেই নথি যেখানে ছাত্রজনতা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অধিকারের কথা বলবে। সেই সাথে নতুন বাংলাদেশের, সংস্কারের রূপরেখা, গণতন্ত্র প্রতিষ্ঠা, সংবিধান সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন, শিক্ষা স্বাস্থ্য ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করে জনগণের জন্য ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা এবং ভবিষ্যৎ রাজনীতির দিকনির্দেশনার ওপর গুরুত্বারোপ করা হবে। জুলাই ঘোষণাপত্র রাষ্ট্র সংস্কারে ৭২ এর সংবিধান এবং বর্তমান ফ্যাসিবাদী শাসনের ত্রুটি দূর করার জন্য একটি নতুন ভিত্তি স্থাপন করতে পারে। তাই জুলাই বিপ্লবের ঘোষণা পত্র গুরুত্বপূর্ণ। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র কেবল একটি রাজনৈতিক নথি নয় এটি একটি রাষ্ট্র সংস্কার এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার পথে একটি মাইলফলক।
মুক্তা আক্তার
শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ
নরসিংদী সরকারি মহিলা কলেজ

https://epaper.protidinersangbad.com/?date=2025-08-27

 

লেখক: শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২৭ আগস্ট ২০২৫ তারিখে প্রতিদিনের সংবাদ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!