বুধবার, ২২ জুলাই ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

পাপের দাগে

Author

ইমরান নাজির , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১ জানুয়ারি ২০২৫ পাঠ: ৩১১ বার

পাপের দাগে
ইমরান নাজির

পাপের দাগে শুভ্র হৃদয়
কৃষ্ণ যখন হলো,
তোমার কাছে মাফ না চেয়ে
ক্যামনে থাকি বলো?

হস্ত তুলে অশ্রু ফেলে
চাচ্ছি যখন ক্ষমা,
পড়ল মনে গাফুর তুমি
রইবে না পাপ জমা।

তোমার কাছেও না পাই যদি
অপরাধের মার্জনা,
দু’হাত তুলে কার নিকটে
করব ক্ষমা প্রার্থনা?

ক্ষমা করার গুণটা তোমার
আছেই বলে আজ,
পাপ করেও পার পেয়ে যাই
সকাল-দুপুর-সাঁঝ।

লেখক: সম্পাদকীয় পর্ষদ সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১ জানুয়ারি ২০২৫ তারিখে মাসিক আল হক গবেষণা ও সাহিত্য ম্যাগাজিন পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!