বুধবার, ২২ জুলাই ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

খুশির বন্যা

Author

ইমরান নাজির , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২০ মার্চ ২০২৬ পাঠ: ১৮২ বার

খুশির বন্যা
ইমরান নাজির

খুশির বন্যা যাচ্ছে বয়ে
সিয়াম পালন শেষে,
গগণপানে একফালি সোম
ওঠল দেখ হেসে।

আজ মুমিনের আননে হাসি
রাত পোহালে ঈদ,
সেই খুশিতে আসছে না ঘুম
নেই আঁখিতে নিদ।

রমাদানজুড়ে রাখল যারা
ফরজ বিধান সিয়াম,
প্রভুর জন্য করল যারা
সিজদা-রুকু-কিয়াম।

তাদের জন্য খুশির দিন আজ
আজকে তাদের ঈদ,
ধন্য ধরার সব রোজাদার
প্রাণবন্ত হৃদ।

ঈদের নামাজ পড়বে তারা
ঈদগাহেতে গিয়ে,
টুপি পরে পাঞ্জাবি গায়
খুশবু-আতর দিয়ে।

লেখক: সম্পাদকীয় পর্ষদ সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!