রাস্তার সংস্কার চাই

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার ৮ নং ওয়ার্ডের জামুন্না গ্রাম। গ্রামের মধ্যে দিয়ে একটি মাত্র রাস্তা। স্থানীয় সরকার ঠিক কবে শেষ কাজ করেছিলো হয়তো তাদেরও মনে নেই। এই গ্রামের সকল রাস্তার বেহাল অবস্থা।
এখানে রয়েছে একটি ঐতিহ্যবাহী জামুন্না হাট, একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, একটি কলেজ এবং কোয়ালিটি ফিড লিমিটেড কোম্পানি ৷ প্রতিদিন এই রাস্তা দিয়ে অনেক ছোট ছোট ছেলেরা সাইকেল চালিয়ে প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ে যায়। রাস্তার বেহাল অবস্থায় প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে শিক্ষার্থীদের দূর্ঘটনার আশঙ্কা। এই রাস্তা দিয়ে কোয়ালিটি ফিড লিমিটেডের অনেক শ্রমিকে রাতে কর্মস্থলে যেতে হয় ফলে দূর্ঘটনার ঝুঁকি বাড়ছে। জামুন্না হাট একসময় ঐতিহ্যবাহী হাট ছিলো, সকালে কৃষক তার ছোট ছেলেমেয়েকে নিয়ে হাটে ধান বিক্রির উদ্দেশ্যে যেতো। ধান বিক্রি শেষে পরোটা খেয়ে বাড়িতে। রাস্তার জন্য অনেক কৃষক হাটে না গিয়ে বাড়িতে ফসল বিক্রি করছে ফলে সরকার হাট থেকে রাজস্ব হারাচ্ছে।
যে দেশের যোগাযোগ ব্যবস্থা যত উন্নত সেই দেশ তত উন্নত। আমি এই হাটে সেটার বাস্তব প্রমাণ পেয়েছি। প্রাইমারি, স্কুল, কলেজ, শ্রমিকসহ জনগণের যাতায়াত সহজ করার লক্ষ্যে আমি স্থানীয় সরকারকে অনুরোধ জানাচ্ছি এই সড়ক মেরামত করার জন্য।

