শনিবার, ৬ জুন ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

রেলসেবায় এক অভিনব অনিয়ম

Author

আবিদা সুলতানা , রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬ পাঠ: ৫৪ বার

আমরা জানি, ট্রেনের সমস্ত বগির আসন ভাড়া হয়ে
যাওয়ার পর স্টেশন থেকে স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা
হয় (যেখানে দাঁড়িয়ে যাওয়ার বৈধতা দেওয়া হয়)।
সময় স্বল্পতায় অনেকে সেই স্ট্যান্ডিং টিকিট না নিয়েই
ট্রেনে উঠে পড়ে। তাদের এই অসচেতনতার অসৎ
ব্যাবহার করে, চলমান ট্রেনে দায়িত্বরত টিটিই এবং
অনেক সময় স্টাফ ও রেলপুলিশ। টিকিট ভিজিটের
সময় দাঁড়িয়ে থাকা যাত্রীদের থেকে ভাড়া নেওয়া
হয়। এইক্ষেত্রে যদি তাদের সঙ্গে থাকা যন্ত্রের মাধ্যমে
তাৎক্ষণিক টিকিট বের করে হাতে দেওয়া হয় তবে তা
বৈধভাবে রেলওয়ের খাতে যুক্ত হয়েছে বলে বোঝা
যাবে। কিন্তু অধিকাংশ সময় টিকিট না দিয়েই যাত্রীর
কাছ থেকে নগদ অর্থ নেওয়ায় সরকারি ফান্ডে সেটা
জমা না হয়ে ব্যক্তিগত ফান্ডে জমা হওয়াও বিচিত্র নয় ।
বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি,
চলমান এই অনিয়ম নিরসনে সচেষ্ট হবেন।

লেখক: দপ্তর সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ৩০ মার্চ ২০২৬ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!