বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / ফিচার / নিবন্ধ

ফ্রেঞ্চ শেখায় দরকার ধারাবাহিক চর্চা

Author

মোফাজ্জল হোসেন , ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ

প্রকাশ: ৬ এপ্রিল ২০২৬ পাঠ: ৩৪ বার


‘মারিয়া নুসরাত’ পেশায় একজন ফ্রেঞ্চ ভাষার শিক্ষক। বর্তমানে ফরাসি ভাষার বিভাগীয় প্রধান হিসেবে কাজ করছেন ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ এবং ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সংযোজন ফ্যাকাল্টি হিসেবে আছেন। কয়েক বছর ধরে স্কুল ও একাডেমিক পর্যায়ে ফ্রেঞ্চ ভাষা পড়াচ্ছেন। ভাষা শেখানোর পাশাপাশি তিনি শিক্ষার্থীদের সংস্কৃতি এবং বাস্তব জীবনে ফ্রেঞ্চ ব্যবহারের দিকেও গুরুত্ব দিচ্ছেন। সাক্ষাৎকারটি নিয়েছেন, ‘মোফাজ্জল হোসেন’

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যে ফ্রেঞ্চ ভাষার গুরুত্ব:
এখনকার সময়ে যেকোনো একটি থার্ড ল্যাঙ্গুয়েজ জানাই একজন শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর ফ্রেঞ্চ ভাষা জানা একজন বাংলাদেশি শিক্ষার্থীর জন্য অত্যন্ত কার্যকর ও গুরুত্বপূর্ণ। এটি শুধু একটি বিদেশি ভাষা নয়, বরং আন্তর্জাতিক যোগাযোগ, উচ্চশিক্ষা ও বৈশ্বিক ক্যারিয়ারের একটি বড় দরজা। ফ্রান্স, কানাডা, ইউরোপ ও আফ্রিকার বহু দেশে ফ্রেঞ্চ ব্যবহৃত হয়। ফলে এই ভাষা জানা শিক্ষার্থীরা আন্তর্জাতিক সুযোগে এগিয়ে থাকে।

ফ্রেঞ্চ ভাষা শেখার শুরু, সমস্যা ও উত্তলোনে করণীয়:
শুরুতেই উচ্চারণ শেখার ওপর গুরুত্ব দেওয়া জরুরি। ফ্রেঞ্চ ভাষার উচ্চারণ ইংরেজি থেকে আলাদা। পাশাপাশি basic vocabulary ও দৈনন্দিন কথোপকথনের বাক্য শেখা দরকার। শুরুতেই বেশি ব্যাকরণে চাপ না নিয়ে ভাষাটি ব্যবহার করার অভ্যাস গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
⁠উচ্চারণে silent letters, nasal sound ও liaison শিক্ষার্থীদের জন্য চ্যালেঞ্জিং হয়ে থাকে। ব্যাকরণে gender, verb conjugation এবং tense নিয়ে সমস্যা দেখা যায়। তবে নিয়মিত listening, speaking এবং ধীরে ধীরে practice করলে এসব সমস্যা খুব সহজে কাটিয়ে ওঠা সম্ভব।

নিয়মিত চর্চার অভাবে ভাষা শেখার সমস্যা কাটিয়ে ওঠার উপায়:
ভাষা শেখার ক্ষেত্রে নিয়মিত প্রাকটিস সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিদিন অল্প সময় হলেও ফ্রেঞ্চ listening, রিডিং, speaking প্রাকটিস করা দরকার। গান শোনা, ছোট ভিডিও দেখা অথবা নিজের সঙ্গে নিজে কথা বলা বা সহজ বাক্য লিখে চর্চা করা যেতে পারে। ভাষা শেখায় consistency সবচেয়ে গুরুত্বপূর্ণ, perfection নয়।

ফ্রেঞ্চ ভাষা শেখার জন্যে প্রয়োজনীয় বই, অ্যাপ বা অনলাইন রিসোর্স এবং সময়ব্যাপ্তী:
একদম শুরুতে J’aime, Alter Ego, nouveau taxi , A1 level méthode এই বইগুলো অনেক উপযোগী। আর অ্যাপের মধ্যে Duolingo, Busuu এবং TV5 Monde Learn French এগুলো খুবই ভালো। YouTube-এ “Learn French with Alexa” “Inner French”ও “Français Authentique” শিক্ষার্থীদের জন্য ভালো রিসোর্স।
যদি একজন শিক্ষার্থী নিয়মিত চর্চা করে, তাহলে ৬ থেকে ৮ মাসের মধ্যে basic daily conversation করতে পারে। তবে এটি নির্ভর করে শেখার আগ্রহ, সময় এবং practice-এর ওপর।

ফ্রেঞ্চ ভাষা শিক্ষার ভবিষ্যৎ ও ক্যারিয়ার সুযোগ:
আমিতো খুব আশাবাদী। বাংলাদেশে এখন আন্তর্জাতিক শিক্ষা ও বিদেশে পড়াশোনার আগ্রহ বাড়ছে। সেই সঙ্গে ফ্রেঞ্চ ভাষার গুরুত্বও ধীরে ধীরে বাড়ছে। আগামী দিনে ফ্রেঞ্চ শেখার চাহিদা আরও বাড়বে বলে আমি মনে করি।
ফ্রেঞ্চ জানা থাকলে শিক্ষকতা, অনুবাদ, দূতাবাস, ট্যুরিজম, এয়ারলাইনস, আন্তর্জাতিক NGO ও multinational কোম্পানিতে কাজের সুযোগ তৈরি হয়। অনেক ক্ষেত্রে এটি একটি strong added skill হিসেবে কাজ করে। এছাড়া বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রেও এটি একটি বড় সুযোগ করে দিতে পারে।

বর্তমান বিশ্বে ফ্রেঞ্চ ভাষার চাহিদা:
ফ্রেঞ্চ বিশ্বের অন্যতম জনপ্রিয় spoken language। এটি জাতিসংঘ, UNESCO, IOC-এর মতো আন্তর্জাতিক সংস্থার অফিসিয়াল ভাষা। বিশ্বায়নের যুগে ফ্রেঞ্চ জানা মানে আরও বড় পরিসরে যোগাযোগের সুযোগ।

দ্বিধায় ভোগা আগ্রহী শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শ:
ভয় পাওয়ার কিছু নেই। ফ্রেঞ্চ কোনো কঠিন ভাষা নয়, শুধু একটু আলাদা। ছোট ছোট ধাপে শুরু করুন, সময় দিন, লেগে থাকুন। ভাষা শেখা একটি journey, পরীক্ষা নয়। আগ্রহ আর ধারাবাহিক চর্চা থাকলে সাফল্য আসবেই।

লেখক: সভাপতি, সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ৬ এপ্রিল ২০২৬ তারিখে আজকের পত্রিকা পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!