ভোর আসবেই আবার
৫ই মে রাত ছিল ভারী,
শেষ প্রহরে স্তব্ধ নগরী।
নবীপ্রেমে জাগ্রত প্রাণ,
সিজদায় নত ঈমানের গান।
হঠাৎ নিভে যায় সব আলো,
অন্ধকার নামে আরও কালো।
তারপরই গর্জে ওঠে গুলি,
কেঁপে ওঠে ধরণি,
ঝরে পড়ে প্রাণ রক্তধারায়,
আকাশ কেঁদে ওঠে বর্বরতায়।
চিৎকার ভেসে ওঠে গগন জুড়ে,
ইতিহাস লেখা হয় বেদনার সুরে।
পিছু হটা শুধু ক্ষণিক বিরাম,
অটুট তবু ঈমানের মান।
আমরা থামিনি, থামব না আর,
ভোর আসবেই, জাগব আবার।
লেখক: সহযোগী সদস্য, ইসলামী বিশ্ববিদ্যালয়।
