ভালোবাসা আর বিশ্বাস সবচেয়ে বড় শাসন
ভালোবাসা আর বিশ্বাস সবচেয়ে বড় শাসন
মো:বাপ্পি হোসেন : বাবা নামটার মধ্যে থাকে শক্তি, সাহস আর পথ চলার ভরসা। আমার বাবা ঠিক কবে আমাকে শাসন করেছিলো আমার মনে নেই তবে মা একদিন করেছিলো মনে আছে। তাই বাবার শাসন কেমন হয় তা আমার পক্ষে অনুভব করা সম্ভব হয়নি। অনেকের বাবা যখন শাসন করতো ঠিক সেটা দেখেই লেখা।
আজ বাবা নেই প্রায় কয়েক বছর হয়ে গেলো। বাবা আমার রেমিট্যান্স যোদ্ধা, বলতেই বুকে সাহস ফিরে পাই। বাবার কাজের চাপ আমার পড়াশোনা বিভিন্ন কারণে বাবার সাথে প্রতিদিন কথা বলা হয়না। মাঝে মধ্যে ফোন করে বলি কেমন আছেন, খাওয়া দাওয়া করেছেন কিনা। দুটো শব্দের মাঝে লুকিয়ে থাকে হাজারো দীর্ঘশ্বাস, বাবাকে কখনো বলা হয়নি বাবা আমি তোমাকে ভালোবাসি। গ্রামে বড়ো হয়েছি, সেই সুবাদে বাবাকে কখনো জড়িয়ে ধরা হয়নি। জানি না সেই অনুভূতি। গ্রামে বেড়ে ওঠা হাজারো ছেলে বলতে পাড়বে না বাবাকে জড়িয়ে ধরে দু’চোখে কোনায় একটু পানি নিয়ে বাবাকে বলেছি বাবা তোমাকে ভালোবাসি। গ্রামে এটাকে ভালোবাসা প্রকাশকে বুঝায় না, বুঝায় আদিখ্যেতা।
মাস শেষে বাবার রক্ত, ঘাম মিশ্রিত টাকা নিয়েও কখনো বলা হয়নি, বাবা তুমি আর একটু কষ্ট করো, তোমার ছেলে বড় হলে আর তোমাকে কষ্ট করতে হবে না।
বাবা আমাকে সর্বদায় আপনি করে ডাকে। বাবার মুখে কখনে আমি তুই শব্দটা শুনিনি। বরঞ্চ আমি বাবাকে অনেকবার শাসন করেছি, কথা শুনেছি।
বাবা কেনো আমাকে শাসন করেনি?
বাবারা সন্তানদের শাসন করে মূলত যৌবন কালে মাদকাসক্ত, রিলেশন বা বড় কেনো অপরাধ করলে। আমার বাবা জানে আমি কখনো মুখে মাদক উঠবো না।
১। হয়তোবা শাসন করার প্রয়োজন হয়নি।
২। অথবা বাবা জানে ভালোবাসা আর বিশ্বাস সবচেয়ে বড় শাসন।
গ্রামে একটা কথা প্রচলিত আছে, চোখের ভয় সবচেয়ে বড় ভয়। আসলেই যে চোখ দেখে ভয় পায় না তাকে আপনি শাসন করতে পারবেন শিক্ষা দিতে না।
বি.দ্র. বাবার সাথে কখনো ছবি তোলা হয়নি।
মো: বাপ্পি হোসেন
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
