বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

শেষ ইচ্ছা

Author

মিম বিনতে ইব্রাহিম , ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ পাঠ: ৭৪ বার

 

 

আলোকিত স্বচ্ছ আকাশ কিংবা গাঢ় মেঘের ঘনঘটা

আমার নিশ্বাস,আমার হৃদয় এখানেই থাকবে মিশে সর্বদা,

যদিও বা আমার নিষ্ঠুর নিয়তি আমায় ঠেলে দেয় দূরে

আমার এ আত্মা,এ হৃদয় বারবার এখানেই আসবে ফিরে।

 

 

পাখিদের কলকাকলিতে মুখরিত এই স্নিগ্ধ কাক ডাকা ভোর

কিংবা রিক্তের বাতাসে ঝরতে থাকা ধূসর পাতার শেষ প্রহর,

আজন্ম লালিত মোর এ স্বর্গীয় স্থানটি যে অতি চিরচেনা

বাস্তবতার আড়ালে এখানেই হয় রঙিন স্বপ্নের আনাগোনা।

 

 

হে বিধাতা! বিস্তৃত এই কড়ই গাছের নিচে দিও মোরে সমাধি

এই স্বর্গীয় স্থানেই শেষ করো আমার জীবন পরিমিতি,

নাই আফসোস,নাই ক্লেশ, আছে কেবলই এক বুক প্রার্থনা

যে প্রার্থনার শেষে শুরু হয় চিরস্থায়ী অনন্তের সূচনা।

লেখক: জেনারেল মেম্বার, ঢাকা বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।