রবিবার, ৮ নভেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

স্মরণিকা

Author

বিনতে আব্দুস সালাম , ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ পাঠ: ৪০ বার

 

চিন্তার অবসাদে,
কর্ণগোচর হয় না রেলের শব্দ।
ব্যস্ত মানুষের ভিড়ে শঙ্কা হারিয়ে,
মনোযোগের সবটুকু তখন—
২৫ মাইল দূরের বদ্ধ ঘরে।

আর দুচোখ দাঁড়িয়েছে বোনের পাঠানো শেষ বার্তায়—

“পারলে বাড়ি আসিস, জরুরি।”

বদ্ধ শ্বাসে, কপালের দুই ধারে চিনচিনে ব্যথা আর,
অসুস্থ মগজের হাজারটা কালো মানে উপেক্ষা করে তখন আমি ছুটছি-

কোনো অজানা আশঙ্কা নিয়ে।

রাজুর চারদিকে উপেক্ষিত গাড়ির সমর
আর ক্লান্ত বিবশ আপনাকে বয়ে—
চলমান পা দুটির আজকের বর্ননা,
ছাব্বিশের এক করুণ স্মরণিকা।

“সেসব মানুষগুলোর টানে আমাদের বিচিত্র উদ্বেগ আর অনন্তর চলতে থাকা।
রবের ইচ্ছায় পরিচয় যাদের— মায়ের ঔরসে।”

~স্মরণীকা

রাত ৮.৩৫
ঢাকা মেট্রো

লেখক: সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।