বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হোক

Author

তামিম নূরানী প্রেমা , ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬ পাঠ: ৪৭ বার

বহু বাধা-বিপত্তি পেরিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন। দেশজুড়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রচার-প্রচারণা চলছে। জনগণ আবারও সুযোগ পাচ্ছে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার। গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হোক।

 

বাংলাদেশের রাষ্ট্রনীতির চারটি মূল স্তম্ভের একটি হলো গণতন্ত্র। কিন্তু দীর্ঘদিনের গতানুগতিক শাসনব্যবস্থায় গণতন্ত্র তার প্রকৃত সংজ্ঞা অনেকাংশেই হারিয়েছে। এমন এক অবস্থায় আমরা এসে দাঁড়িয়েছি, যেখানে গণতন্ত্র বলতে অনেক সময় নিজের ইচ্ছায় অত্যাচারী শাসক নির্বাচন করাকেই বুঝি। কারণ নতুন প্রজন্ম হিসেবেআমরা গণতন্ত্রের সঠিক বাস্তবায়ন খুব একটা দেখিনি।

 

যে দেশে নির্বাচনে জয়ী দল ক্ষমতায় গিয়ে জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়সেখানে আমাদের এই ধারণা ভুল বলেও মনে হয় না।

তাই আসন্ন নির্বাচন নিয়ে আমাদের প্রত্যাশা-যে দল নির্বাচনে জয়ী হবে, তারা আমাদের এই ধারণাকে ভুল প্রমাণ করবে। অন্যথায় গণতন্ত্র কেবল রাষ্ট্রের একটি অলঙ্কার হয়েই থেকে যাবে। এবার সবচেয়ে বড় দায়িত্ব জনগণের। সঠিক সিদ্ধান্ত নেওয়ার ভারও তাদেরই। গণতন্ত্রের সংজ্ঞাটি মনে রাখা জরুরি- ‘গণতন্ত্র হলো এই বিশ্বাস যে সাধারণ মানুষ জানে তারা কী চায় এবং তারা যা চায়, তার ফল ভোগ করার যোগ্যও তারা।’

 

শেষ কথা একটাই-গণতন্ত্রে জনগণই মূল শক্তি। দেশের ভালো-মন্দ অনেকাংশেই তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। ভবিষ্যৎ প্রজন্ম হিসেবেআমরা চাই, যোগ্য দল নির্বাচনে জয়ী হয়ে দেশকে সার্বিকভাবে এগিয়ে নিয়ে যাক, যাতে তাদের অনুসরণ করে আমরা বাংলাদেশকে বিশ্বদরবারে একটি আলোকিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারি।

 

তামিম নূরানী প্রেমা, শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

লেখক: সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২০ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ বুলেটিন পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!