বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

স্বাধীনতা রক্ষার অঙ্গীকার।

Author

সেঁজুতি মুমু , বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬ পাঠ: ৫৩ বার

স্বাধীনতা রক্ষার অঙ্গীকার।
✍️সেঁজুতি মুমু

হে প্রিয় মাতৃভুমি বাংলা,
পরাধীনতার শৃঙ্খল থেকে তোমায় মুক্ত করতে
প্রাণ দিয়েছেন ত্রিশ লক্ষ শহীদ।
তোমায় রক্ষার্থে মাগো,
লাখো মা বোনের ইজ্জত হয়েছে লুন্ঠন।
অত:পর স্বাধীনতা এলো এই বাংলায়।
কিন্তু মা আমার, আমরা কি পেরেছি সেই স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে?
আজও যখন ফুটপাতে খোলা আকাশের নিচে শিশু, বৃদ্ধদের ঘুমাতে দেখি, তখন বড় গ্লানি জন্ম নেয় গো মা।
আজও যখন অনাহারে মানুষ মারা যায়, বড় অপরাধী লাগে নিজেকে।
স্বাধীনতার জন্য ইজ্জত বিসর্জন দেয়ার পরও যখন আজও হাজারো নারীর ইজ্জত লুন্ঠিত হচ্ছে, দেখে বড় ক্ষোভ জন্ম নেয় মাগো।
তোমার সন্তান হিসেবে আমরা কি ব্যর্থ মা?
এই জন্যই কি বলে, “স্বাধীনতা অর্জনের চেয়ে, রক্ষা করা কঠিন!”
তবে তুমি চিন্তা করো মা।
অপশক্তির বিরুদ্ধে তোমার সন্তানেরা আজও নির্ভয়ে দাঁড়িয়ে আছে।
তোমার স্বাধীনতায় কোনো আঁচ আসতে দেবো না আমরা।
একাত্তরের মুক্তিযুদ্ধের পরেও, স্বাধীনতার মর্যাদা রক্ষার্থে অনেকবার অকাতরে প্রাণ দিয়েছে তোমার সন্তানেরা।
নিশ্চিন্ত থাকো তুমি মা, তোমার সন্তানেরা চির বীর।
এ আমাদের অঙ্গীকার মাগো, তোমায় আমরা রক্ষা করবই।

মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। 🇧🇩🇧🇩
সকল শহীদদের আত্মার শান্তি কামনা করছি। 🙏

লেখক: সাবেক সহ-সভাপতি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!