বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

ছুটির আনন্দে জনশূন্য নগরীতে প্রয়োজন বাড়তি নিরাপত্তা ব্যবস্থা

Author

সাবিহা তারান্নুম মিম , ইডেন মহিলা কলেজ

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬ পাঠ: ৬০ বার

ছুটিতে নগরের বেশিরভাগ বাসিন্দারাই নাড়ির টানে বাড়ির দিকে রওনা দেয়। ব্যস্ত নগরজীবনকে পেছনে ফেলে যখন ছুটির আমেজে স্বজনদের কাছে ফিরে যায়, তখন শহর হয়ে পড়ে অনেকটাই নীরব ও জনশূন্য। সেই সুযোগে কিছু অসাধু চক্র সক্রিয় হয়ে ওঠে। ফলে জনশূন্য অবস্থায় চুরি, ডাকাতি এবং ছিনতাইসহ নানা অপরাধের প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। তাই আবাসিক এলাকাসহ ব্যাংক, এটিএম বুথ বা সকল ব্যবসা প্রতিষ্ঠানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জরুরি হয়ে ওঠে। এই পরিপ্রেক্ষিতে প্রয়োজন আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ দৃষ্টি আকর্ষণ। নিরাপত্তা ব্যবস্থা জোরদারে শহরের অলি-গলিতে নজরদারি বাড়ানো প্রয়োজন। নিরাপত্তা অভিযান হিসেবে রাতের বেলা পুলিশ প্রশাসনকে টহল বাড়ানো জরুরি। পাশাপাশি সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা এবং সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা নিয়মিত পর্যবেক্ষণ করা প্রয়োজন। এলাকাভিত্তিক পাহারা ব্যবস্থার নিশ্চিতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম বিশেষভাবে সক্রিয় করা অত্যন্ত জরুরি। এমতাবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নগরবাসীর নিরাপত্তার স্বার্থে বিষয়টির গুরুত্ব অনুধাবন করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানাচ্ছি।

নাম: সাবিহা তারান্নুম মিম
ইডেন মহিলা কলেজ, সমাজকর্ম বিভাগ

লেখক: সদস্য, ইডেন মহিলা কলেজ।
লিংক কপি হয়েছে!