বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

বাল্যবিবাহ দমনে কঠোর পদক্ষেপ নেয়া জরুরী

Author

শামা মেহজাবিন , রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ

প্রকাশ: ২ এপ্রিল ২০২৬ পাঠ: ৪৬ বার

বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। শিশুদের, বিশেষত মেয়ে শিশুদের, বহু ক্ষতির কারণ এটি। অপরিণত বয়সে গর্ভধারণের ঝুঁকি থেকে শুরু করে শিক্ষার সুযোগ না পাওয়া, নির্যাতনের শিকার হওয়া, বিভিন্ন স্বাস্থ্যগত জটিলতা, অভাব বৃদ্ধি, দেশের জনসংখ্যা মাত্রাতিরিক্ত বৃদ্ধিসহ নানা সমস্যার জন্ম দেয় এই প্রথা। বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে বাল্যবিবাহ শাস্তিযোগ্য অপরাধ। আইনের প্রয়োগের মাধ্যমে একে অতীতের তুলনায় অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়েছিলো। কিন্তু ইদানীং একটি চক্র যেন উঠেপড়ে লেগেছে এই হীন প্রথাকে আবারও সমাজে প্রচলিত করতে। বিভিন্ন মাধ্যম ব্যবহার করে তারা বাল্যবিবাহকে উৎসাহিত করছে। অনেকে আবার বাচ্চাদের বিয়ে দিয়ে সেটা ঢোল পিটিয়ে প্রচার করছে। আইন থাকার দরুণ বাল্যবিবাহ পুরোপুরি বন্ধ না হলেও মানুষের মনে একটা ভয় এতোদিন ছিলো। কিন্তু বর্তমানে সেই ভয়টা দূর হয়ে যাচ্ছে। এখন প্রকাশ্য দিবালোকে এই কাজ করা হচ্ছে। আর অত্যন্ত উদ্বেগজনক ব্যাপার হলো এই অপরাধীদের বিরুদ্ধে কাউকে কোনোরকম আইনী পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। এরকম চলতে থাকলে আমরা আবারও কয়েকশো বছর পেছনে চলে যাবো যখন বয়স হওয়ার আগেই বিয়ে দিয়ে বাচ্চাদের জীবন ধ্বংস করে দেয়া হতো৷ তাই এ ব্যাপারে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিয়ে বাল্যবিবাহ দমন করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। 

 

লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২ এপ্রিল ২০২৬ তারিখে দৈনিক ইনকিলাব পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!