বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

স্পিড ব্রেকার চাই

Author

আখতার হোসেন আজাদ , ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৮ পাঠ: ১৮ বার

কুষ্টিয়া-ঝিনাইদহ জেলার অন্তর্গত ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেখপাড়া বাজারের রাস্তাটি ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসীর| দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাথে উত্তরাঞ্চলের যোগাযোগের এই ব্যস্ততম চৌ-রাস্তাটির আশেপাশে কোনো গতিরোধক নেই| ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে থাকে|

গত সপ্তাহে গড়াই নামের একটি বাস এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়| গতিরোধক থাকলে দুর্ঘটনা কমবে এবং দুঃখজনক অনেক মৃত্যু এড়ানো যাবে| অবিলম্বে সকলের প্রাণের দাবী শেখপাড়া বাজারে গতিরোধক নির্মাণের ব্যবস্থা গ্রহণ করে জীবন রক্ষায় সচেষ্ট হতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি|

লেখক: সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ।
এই লেখাটি ১৭ ডিসেম্বর ২০১৮ তারিখে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!