বুধবার, ২২ জুলাই ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

বাবা, তুমি আমার আকাশ।

Author

মোছা সোমনা আক্তার , মৌলভীবাজার সরকারি কলেজ

প্রকাশ: ২৬ জুন ২০২৬ পাঠ: ৪৫ বার

বাবা,তুমি আমার আকাশ
সুমনা আক্তার
ছোট্টবেলার সেই আঙুলটা আজও আমায় টানে।
মেয়ের মনে কী চলে তা এক নিমেষেই বাবা জানে। কপাল ছুঁয়ে বলেন বাবা— “তুই তো আমার আলো”,
ভুবন জুড়ে কেউ বাসে না মেয়ের মতন ভালো।
শাসন করেন মিষ্টি হেসে, আগলে রাখেন বুকে,
ছোটো মেয়ের সব আবদার রাখেন পরম সুখে।
বাবার চোখে আমি আজও সেই অবুঝ এক শিশু,
যাঁর ছায়াতে ভয় করে না ঝড়-ঝাপটা কিছু।
আজকে যখন বয়সের ভারে কাঁপে বাবার হাত,
আমি তখন আগলে রাখি, কাটাই দিন ও রাত।
যে হাত ধরে শিখিয়েছিলেন হাঁটতে এই ধরায়,
সেই হাতই আজ আমার হাতে নিশ্চিন্তে ঘুমায়।
বেঁচে থাকুক বাবার মুখের সেই মিষ্টি হাসি,
বেঁচে থাকুক তাঁর আদর, যা ভালোবাসি।
ছোট মেয়ের আকাশ জুড়ে শুধুই বাবার মায়া,
যুগ যুগ ধরে টিকে থাকুক এই বটবৃক্ষের ছায়া।
লেখক :-

সুমনা আক্তার

শিক্ষার্থী, উদ্ভিদবিজ্ঞান বিভাগ।
মৌলভীবাজার সরকারি কলেজ।
লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!