বুধবার, ২২ জুলাই ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / ফিচার / নিবন্ধ

নগরায়ণে চাই দূষণমুক্ত পরিবেশ।

Author

মোছা সোমনা আক্তার , মৌলভীবাজার সরকারি কলেজ

প্রকাশ: ২৬ জুন ২০২৬ পাঠ: ৪২ বার

নগরায়ণে চাই দূষণমুক্ত পরিবেশ

সোমনা আক্তার

আমাদের ইট-পাথরের ব্যস্ত শহরগুলো আজ অদৃশ্য বিষবাষ্পে বন্দী। একসময়ের প্রাণবন্ত নগরীগুলো এখন ধূলিধূসরিত, যেখানে বুক ভরে বিশুদ্ধ বাতাস নেওয়ার সুযোগটুকুও ক্রমশ ফুরিয়ে আসছে। অপরিকল্পিত নগরায়ণ, নির্মাণকাজের ধুলো, ফিটনেসবিহীন যানবাহনের কালো ধোঁয়া এবং অবৈধ ইটভাটার দূষণে চারপাশ আজ চরমভাবে বিপর্যস্ত। বিশ্বব্যাংকের মতে, এই ভয়াবহ বায়ুদূষণ আমাদের গড় আয়ু পাঁচ বছরেরও বেশি কমিয়ে দিয়েছে। বাতাসে ভাসমান ক্ষতিকর পিএম ২.৫ (PM2.5) কণা সরাসরি ফুসফুস ও রক্তে মিশে হাঁপানি, শ্বাসকষ্ট ও হৃদরোগের ঝুঁকি বাড়াচ্ছে, যার প্রধান শিকার হচ্ছে শিশু ও বয়োজ্যেষ্ঠরা।
সুস্থ ও নির্মল পরিবেশ পাওয়া আমাদের মৌলিক অধিকার। ভবিষ্যৎ প্রজন্মকে এই শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে বাঁচাতে এখনই সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কলকারখানার আধুনিকায়ন, নির্মাণাধীন এলাকা ঢেকে রাখা এবং দূষণকারী যানবাহন চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানাচ্ছি।

লেখক :-
সোমনা আক্তার

শিক্ষার্থী।

মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার।

লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!