শুক্রবার, ১৯ জুন ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / খোলা চিঠি / নিবন্ধ

কংক্রিটের শহরে ছাদ বাগানের সবুজ ডাক।

Author

মোছা সোমনা আক্তার , মৌলভীবাজার সরকারি কলেজ

প্রকাশ: ১৯ জুন ২০২৬ পাঠ: ৫ বার

https://epaper.ittefaq.com.bd/m/612913/6a32b61d32b2f

কংক্রিটের শহরে ছাদবাগানের সবুজ ডাক
সুমনা আক্তার
পাখির ডাক কিংবা পাতার মর্মর ধ্বনি এখন এই শহরে যেন এক অলীক কল্পনা! এই দমবন্ধ করা কংক্রিটের খাঁচায় একটুখানি বুক ভরে শ্বাস নেওয়ার তাগিদেই আজ ‘ছাদ বাগান ও শহুরে কৃষি’ প্রসঙ্গটি সামনে আসছে।
আমাদের চারপাশের সবুজ যেভাবে হারিয়ে যাচ্ছে, তাতে ছাদ বা বারান্দার বাগান এখন আর কেবল শখ নয়, সময়ের দাবি। গবেষণায় দেখা গেছে, ছাদ বাগান ভবনের ভেতরের তাপমাত্রা প্রায় ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমিয়ে রাখে। শুধু তাই নয়, সবুজের সংস্পর্শে মানসিক চাপ কমে, উদ্বেগ দূর হয় এবং মন প্রশান্ত হয় — যা এই ব্যস্ত শহুরে জীবনে অত্যন্ত জরুরি।
ঢাকার অনেক সচেতন বাসিন্দা এরই মধ্যে ছাদ বাগানে সবজি, ফল ও ঔষধি গাছ চাষ করে সাড়া ফেলেছেন। শহুরে কৃষির মাধ্যমে রাসায়নিকমুক্ত তাজা শাকসবজি ও ফলমূল পাওয়া যাচ্ছে, যা পরিবারের পুষ্টির চাহিদা মেটাচ্ছে। বাড়ির ছাদে সবুজের এই ছোট্ট উদ্যোগ একদিকে যেমন পরিবেশ বাঁচাচ্ছে, অন্যদিকে তেমনি আমাদের শরীর ও মনকেও সুস্থ রাখছে।
লেখক :-
সুমনা আক্তার
শিক্ষার্থী,  উদ্ভিদবিজ্ঞান বিভাগ।
মৌলভীবাজার সরকারি কলেজ।
ইমেইল :- sumonaakter472192@gmail.com

 

লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!