মোবাইল ও শিশুর মধ্যে দূরত্ব বজায় রাখুন

মোবাইল ও শিশুর মধ্যে দূরত্ব বজায় রাখুন
বর্তমান এই আধুনিক যুগে মোবাইল ফোন মানুষের কাছে একটি অপরিহার্য যন্ত্র। বিশ্বের ৯২ শতাংশ মানুষের হাতে মোবাইল ফোন রয়েছে। বর্তমানে কোনো মানুষ মোবাইলের সাহায্য ছাড়া চলতে পারে না। বিশেষ এক জরিপে দেখা যায় বাংলাদেশের শিশুরা প্রতিদিন গড়ে প্রায় ৩ ঘন্টা ফোন ব্যবহার করে এবং দেশের প্রায় ৮৬ শতাংশ শিশু স্কুলে ভর্তির পূর্বেই ফোনে আসক্ত হয়ে পড়ছে। বর্তমানে শিশুরা মোবাইল ফোনে এতোটা আসক্ত হয়ে পড়েছে,বাইরের পরিবেশে হাঁটা-চলা, খেলাধুলা করার কথা ভুলে গেছে। ঘন ঘন মেজাজ বদলে যাওয়া, কারণ ছাড়াই রেগে যাওয়া, অমনোযোগিতা, অপর্যাপ্ত এবং অনিয়মিত ঘুম, বাবা-মা ও খেলার সাথিদের সাথে বিচ্ছিন্নতাসহ অনেক ধরনের মানসিক স্বাস্থ্য সমস্যা হয়।
তাই অভিভাবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি,তাদের সাথে মোবাইল ফোনের দূরত্ব বাড়িয়ে দিয়ে তাদেরকে অধিক সময় দেওয়া উচিত। তাদেরকে মাঠে খেলাধুলা করতে বা ঘুরতে নিয়ে যাওয়া। তাদের সাথে নিজেরা খেলাধুলা করা, বন্ধু হয়ে যাওয়া। তাদেরকে নানান বিষয় সম্পর্কে জানার আগ্রহ তৈরি করা। তাদের মন প্রফুল্ল রাখার চেষ্টা করা। সব মিলিয়ে শিশু এবং মোবাইলের মধ্যে দূরত্ব বাড়াতে অভিভাবকদের সচেতন হওয়ার বিকল্প নেই।

