বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ প্রয়োজন

Author

শ্রী গৌরাঙ্গ উংকুর সরকার , সরকারি বাঙলা কলেজ , মিরপুর, ঢাকা

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ পাঠ: ৪৬ বার

অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ প্রয়োজন

 

সাম্প্রতিক সময়ে ঢাকাসহ সারা দেশে চুরি, ডাকাতি, ছিনতাই এবং ধর্ষণের মতো অপরাধের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বাসে ডাকাতি এবং রাস্তায় চুরি একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের অপরাধ সমাজের শান্তি ও নিরাপত্তাকে বিপন্ন করছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশি কার্যক্রম আরো জোরদার করাসহ অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সিসিটিভি ক্যামেরার ব্যবহার বাধ্যতামূলক করা প্রয়োজন। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে এসব অপরাধ রোধ করা সম্ভব হবে। আশা করি, এ বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়া হবে।

 

গৌরাঙ্গ উংকুর সরকার

শিক্ষার্থী, সরকারি বাঙলা কলেজ, ঢাকা

লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!