বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

বই পড়ার মনোযোগ ফিরুক মানুষের মনের ঘরে

Author

উম্মে সালমা , চট্টগ্রাম কলেজ

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ পাঠ: ৯৭ বার

মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হলো বই পড়া, গল্প করা। অনেক সামর্থ্যবানের বাড়িতে ছিল নিজস্ব গ্রন্থাগার। সেসব এখন শুধু অতীত। এ যুগে ঘরে ঘরে পাঠাগার না পাওয়া গেলেও স্মার্টফোন ঠিকই পাওয়া যায়। তাতে কি খিদে মেটে! মানুষের শরীরের জন্য যেমন খাদ্যের দরকার, তেমনি মনের প্রয়োজন ‘মনের খাদ্য’। এ প্রয়োজন মেটাতে পারে ‘ভালো বই’। কিন্তু নতুন প্রজন্ম আগ্রহ হারাচ্ছে বইয়ের প্রতি। এভাবে চলতে থাকলে হয়তো আগামী প্রজন্ম আস্তে আস্তে ভুলেই যাবে বই পড়ার কথা। উঠে যাবে বই পড়ার মনোযোগ। এ মনোযোগ টা হারিয়ে না গিয়ে বিচরণ করুক প্রতিটি মানুষের মনের মাঝে। যত কিছুই বলা হোক না কেন, নিজের মনোযোগ কীভাবে নিজের কাজে বা পড়াশোনায় দেবেন, সেটা নিজেকেই ঠিক করে নিতে হবে। আপনার মনোযোগ ধরে রাখতে পারলে, তাহলেই আপনার সাফল্য আটকে রাখার মতো কেউ থাকবে না।

বই পড়ায় মনোযোগ বাড়ার উপায়

আত্মবিশ্বাস নিয়ে শুরু করা : শুরু করাটা খুব বেশি জরুরি। সুন্দরভাবে শুরু করলে ঠিকই পড়া বা কাজ এগিয়ে যায়, কিন্তু অনেক সময় এই শুরুটাই করা হয়ে ওঠে না বলেই আমাদের মনোযোগ বসে না। তাই, আত্মবিশ্বাস নিয়ে শুরু করা উচিত।

উপযুক্ত পরিবেশ : একটা পরিবেশ নিজের জন্য ঠিক করে নেওয়া। যেমন- জানালার পাশের জায়গাটা কিংবা কোনো পাবলিক লাইব্রেরি, যেখানে আরো অনেককে পড়াশোনা করতে দেখলে আমাদেরও পড়তে ইচ্ছা করবে।

উপযুক্ত রুটিন : একটা রুটিন করে নেওয়া ভালো। রুটিন করলে সেটার প্রতি বিশ্বস্ত থাকতে হবে। রুটিন মাফিক চালানো উচিত।

পর্যাপ্ত ঘুম : আপনার ব্রেইন শান্ত হয় না আর এর প্রভাব আপনার পড়াশোনাও পরে। ফলে, আপনার পড়তে বিরক্ত লাগে। একজন স্বাভাবিক মানুষের জন্য প্রতিদিন ৬-৮ ঘণ্টা ঘুম প্রয়োজন। ব্রেইনকে ঠাণ্ডা করতে রাতের ঘুম বেশি কার্যকর দিনের ঘুমের চাইতে। আপনার মাথা যদি ঠাণ্ডা না থাকে তাহলে আপনি কোনো কাজই ঠিকভাবে করতে পারবেন না। অতএব পর্যাপ্ত ঘুম পড়াশোনায় মনোযোগ আনার অন্যতম উপায়।

কঠিন কাজ সমাধানের চেষ্টা করা : কঠিন কাজ এড়িয়ে না গিয়ে তার সমাধানের চেষ্টা করা উচিত। সমাধান না হয় প্রয়োজনে শিক্ষক বা বন্ধুদের সাহায্য নেওয়া।

খাবারের প্রতি সচেতন : পড়াশোনায় মনোযোগী হওয়ার পেছনে খাবার দারুণ ভূমিকা রাখে। অনেকে ভাবতে পারেন দামি খাবার খেলে যেমন: ফাস্টফুড জাতীয় খাবার খেলে মনে হয় বেশি মনোযোগ আসে। আসলে ধারণাটি একেবারেই ভুল। বিশেষজ্ঞরা বলেন, ফাস্টফুড জাতীয় খাবার সর্বদাই পরিত্যাগ করা উচিত। মিষ্টি খেলে ব্রেইন বাড়ে। আসলেই, মিষ্টি জাতীয় খাবার ব্রেইনকে সতেজ এবং সুস্থ রাখে তাই মিষ্টি জাতীয় খাবার খেতে পারেন, আর অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি এবং সবুজ শাক-সবজি ও প্রোটিন সমৃদ্ধ খাবার খাবেন। এতে আপনার শরীর সুস্থ ও মন ভালো থাকবে এবং পড়াশোনায় মন বসবে।

ব্যায়াম বা খেলাধুলা : ব্যায়াম বা খেলাধুলা পড়াশোনায় মনোযোগ বাড়াতে খুব কার্যকর। সারাদিনে একটা সময় অনন্ত ১ ঘণ্টা ব্যায়াম অথবা খেলাধুলা করা এতে মাইন্ড প্রেস থাকে এবং পড়াশোনায় অধিক মনোযোগি হওয়া যায়। আর খেলাধুলা অথবা ব্যায়ামের জন্য আপনি বিকেলকে নির্ধারণ করতে পারেন। কারণ, বিকেল বেলা পড়াশোনা না করা উত্তম।

পমোডোরো ব্যবহার : পমোডোরো হচ্ছে এমন একটি পদ্ধতি, যেখানে মনোযোগের ব্যাপারে সাহায্য করা হয়। প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর ওপর পরীক্ষা চালিয়ে উনিশ শতকের শুরুতে ফ্রান্সিসকো সিরলো এই পদ্ধতি তৈরি করেন, যেখানে ২৫ মিনিট টানা কাজ করবেন বা পড়বেন, পরের ৫ মিনিট বিরতি নেবেন, এভাবে চারবার ২৫ মিনিট হওয়ার পর ১৫ মিনিট বিরতি নিন। এতে মনোযোগও থাকে, আবার বিরক্তিও আসে না, আবার পড়াটাও বেশ ভালো মনে থাকে। মুঠোফোন, কম্পিউটারে এ ধরনের অনেক অ্যাপ ও সফটওয়্যার পাওয়া যায়।

অভিযোগ নয় চেষ্টা : ব্রেইন ভালো না, পড়া মনে থাকে না- এমন অভিযোগ তো চলেই প্রতিনিয়ত। সত্যি বলতে একবার পড়লেই পড়া মস্তিষ্কে গেঁথে যাবে, বেশির ভাগ ক্ষেত্রে এটা একেবারেই সম্ভব নয়। একই জিনিস বারবার, শব্দ করে পড়তে হবে এবং লিখে লিখে দাগিয়ে পড়তে হবে, পড়ার পাশাপাশি যদি চিত্র থাকে, সেটা আরো ভালো কাজে দেবে, মস্তিষ্কে সেটা বেশি দিন থাকে।

সর্বোপরি, সমৃদ্ধশালী জাতি গড়ে তুলতে হলে বই পাঠের বিকল্প নেই। সুতরাং মনের উৎকর্ষতা লাভের জন্য বই পড়া বাড়াতে হবে। মনের উৎকর্ষতা একজন মানুষ মানবিক গুণাবলি সম্পন্ন প্রকৃত মানবে পরিণত হতে পারে। মোটকথা, এখনই আমাদের সচেতন হতে হবে। বই পড়া আর পাঠাগার স্থাপনে আগ্রহ বাড়াতে হবে। এবং ছোটদেরও উৎসাহিত করতে হবে বেশি বেশি বই পড়তে।

লেখক: সহ-সাংগঠনিক সম্পাদক, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে প্রতিদিনের সংবাদ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!