বিকৃতির বেড়াজালে মাতৃভাষা

ভাষাকে বলির পাঁঠা না বানিয়ে এর যথোপযুক্ত চর্চা এবং প্রয়োগ নিশ্চিত করলে বাংলা ভাষা বৈশ্বিকভাবে সমৃদ্ধ হবে। এক্ষেত্রে তথ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোকে ভাষার শুদ্ধতা ও মৌলিকত্ব অক্ষুণ্ণ রাখার জন্য কঠোর নীতিমালা প্রণয়ন করতে হবে। পাশাপাশি পারিবারিক সচেতনতা বৃদ্ধি, গণমাধ্যমে প্রমিত বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতকরণ, শিক্ষা প্রতিষ্ঠানে শুদ্ধ ভাষা চর্চায় গুরুত্বারোপ, সাইনবোর্ড ও দাপ্তরিক কাজে ভুল বানান রোধে কঠোর তদারকি, তরুণ প্রজন্মের মধ্যে দেশীয় সাহিত্য ও সংস্কৃতির প্রচার, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শুদ্ধ বানানে লেখার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে আমরা প্রাণের ভাষা বাংলার গাম্ভীর্য ও সৌন্দর্য রক্ষা করতে পারি। বাংলা ভাষাকে সংরক্ষণ এবং হৃদয়ে লালন করার দায়িত্ব আমাদের সবার। মনে রাখতে হবে, ভাষার মর্যাদা রক্ষা করা কেবল আবেগের বিষয় নয়, বরং এটি আমাদের অস্তিত্ব রক্ষারও লড়াই।

