বগুড়ায় ব্রিজের কাজ সম্পন্ন হোক

বগুড়ার চেলোপাড়া এলাকায় করতোয়া নদীর ওপর অবস্থিত ৬৯ মিটার দৈর্ঘ্য ফতেহ আলী ব্রিজ, ২০১৮ সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর ২০২৩ সালের জানুয়ারিতে পুননির্মাণ কাজ শুরু হয়। প্রথম দফায় ২০২৪ সালের প্রকল্প কাজ শেষ করার কথা থাকলেও তা যথাসময়ে শেষ হয়নি। পরবর্তীতে ২০২৫ সালের জানুয়ারি মাস পর্যন্ত প্রকল্পের কাজের মেয়াদ বাড়ানো হয়। তাতেও কাজ শেষ হয় নি। ফলে দফায় দফায় সময় বাড়ানো হলেও প্রকল্পের কাজ অসম্পূর্ণ রয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন চার উপজেলার প্রায় ১২ লাখ মানুষ । পাশাপাশি যানবাহন চলাচল স্বাভাবিক হয় নি। ফলে পূর্ব বগুড়ার কৃষি ও ব্যবসায়ী পণ্য পরিবহনে অতিরিক্ত ব্যয় হচ্ছে। তাই মানুষের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে ফতেহ আলী ব্রিজের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। তাতে মানুষের ভোগান্তি লাঘব হবে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

