প্রতিবাদ
প্রতিবাদ
লোকের সমাগম,
একে একে একত্র সব জনগণ।
পায়ের তালে তালে উড়ছে ধুলো,
নেই কোনো জড়তা।
বাধা দিবে কে? যেখানে থাকে বাংলার জনতা।
মাঠে যখন গেছে সকলে নেমে,
যুবকের বজ্রকণ্ঠ যেন উঠেছে ভেসে,
বাংলার ছাত্র জনতারাও নেই তখন থেমে,
মুক্ত হবে তাদের দেশ, এই কথা মেনে।
কোনো বাধা পারেনি তাদের পিছু হটাতে,
সাহস নিয়ে এগিয়ে গিয়েছে সামনের পথে।
মানবে না তারা কখনোই কোনো অত্যাচার,
নেমেছে যখন সবাই একত্রে,
করবে এর প্রতিবাদ।
হবে না তারা অত্যাচারিত, থাকবে না পরাধীন,
অন্যায়ের কাছে হবে না নত, হবে তারা স্বাধীন।
যতদিন পর্যন্ত অত্যাচারীরা দিবে না এসব বাদ,
তদদিন চলবে তাদের বিরুদ্ধে,
অন্যায়ের প্রতিবাদ।
….. আবদুল্লাহ আল সিয়াম
ইংরেজি বিভাগ,
বরিশাল বিশ্ববিদ্যালয় ।
লেখক: সদস্য, বরিশাল বিশ্ববিদ্যালয়।
