বুধবার, ২২ জুলাই ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

নিরাপদ রেলপথেই স্বস্তি

Author

সরফরাজ শিপন , সরকারি শাহ্ সুলতান কলেজ, বগুড়া

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬ পাঠ: ১২৪ বার

তুলনামূলক কম খরচ ও নিরাপদ ভেবে হাজার হাজার মানুষ ট্রেনে যাতায়াত করে। কিন্তু সাম্প্রতিক সময়ে ট্রেন দুর্ঘটনার সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। ট্রেন দুর্ঘটনা মূলত সিগন্যালিং ত্রুটি, লেভেল ক্রসিংয়ে অসতর্কতা, পুরোনো ইঞ্জিন ও বগি, গেটম্যানের অসাবধানতার অভাবে ঘটে থাকে। এছাড়া তীব্র গরমে রেললাইন বেঁকে যাওয়া, লাইনের নাট-বল্টু ও ফিশপ্লেট চুরি এসবের কারণেও বড় দুর্ঘটনা ঘটে।
রেলপথ নিরাপদ করতে হলে অবিলম্বে মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন ও কোচ পরিবর্তন করা প্রয়োজন। সেই সঙ্গে ঝুঁকিপূর্ণ সেতু ও লাইন সংস্কার জরুরি। সিগন্যাল ব্যবস্থাকে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর এবং লেভেল ক্রসিংয়ে গেটম্যানের উপস্থিতি নিশ্চিত করা একান্ত প্রয়োজন। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ রেলের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেবেন।রেলপথ হয়ে উঠুক আনন্দদায়ক, স্বস্তির ও নিরাপদ।

লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১৬ এপ্রিল ২০২৬ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!