” মা “
” মা ”
সবার থেকে আলাদা তিনি
বিশালতার এক উপমা,
নয়তো তিনি অন্য কেউ
তিনিই আমার মা ।
সবকিছু তিনি করতে পারেন ত্যাগ
শুধুই আমার জন্য ,
বিশাল এই সৃষ্টির মাঝে
আমার কাছে তিনি অনন্য ।
তার মতো করে কখনো কেউ
বাসবে না আমায় ভালো,
সবসময় তিনি দেখায় আমায়
সঠিক পথের আলো ।
আমার খুশিতেই থাকবেন খুশি
দিবেন সবকিছু বিসর্জন,
ভালো কিছু করলে আমি
সেটাই তার বড় অর্জন ।
নিজেকে নিয়ে ভাবেন না তিনি
পূরণ করেন আমার আশা,
পাবো কোথায় মায়ের মতো
নিঃস্বার্থ এ ভালোবাসা ?
সৃষ্টিকর্তার আছে অনেক
মহান মহান সৃষ্টি,
আমার কাছে তার ভিতরে
“মা” ই শ্রেষ্ঠ প্রাপ্তি ।
……….. আবদুল্লাহ আল সিয়াম ।
ইংরেজি বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয় ।
লেখক: সদস্য, বরিশাল বিশ্ববিদ্যালয়।
