শনিবার, ৬ জুন ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / চিঠিপত্র / নিবন্ধ

রাস্তা সংস্কার

Author

সরফরাজ শিপন , সরকারি শাহ্ সুলতান কলেজ, বগুড়া

প্রকাশ: ২ জুন ২০২৬ পাঠ: ১৯ বার

​বগুড়া সদরের বড়িয়াবতলার দ্বিতীয় বাইপাস-সংলগ্ন চৌরাস্তার পশ্চিম পাশের সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমায় পথচারীদের প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

​এটি একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়ক। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এই পথ ব্যবহার করেন। কিন্তু বেহাল সড়কের কারণে প্রায়ই সিএনজি, বাস, অ্যাম্বুলেন্স, রিকশা, ভ্যান ও মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি ও রোগীধারী যানবাহনের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। জনগুরুত্বপূর্ণ এই সড়কের এমন ভগ্নদশা অব্যাহত থাকলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই জনদুর্ভোগ কমানো ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!