আজীবন উপদেষ্টা পর্ষদ
ধারা-২০: (ক) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা মো. ফয়সাল আহম্মদ এবং সংগঠনের প্রতিষ্ঠাতা মো: জাহানুর ইসলাম ফোরামের আজীবন উপদেষ্টা হিসেবে অধিষ্ঠিত হবেন।
(খ) স্থায়ী পর্ষদের কোনো সদস্য দায়িত্ব পালন শেষে কিংবা স্বেচ্ছায় ইস্তফা দিলে স্বয়ংক্রীয়ভাবে আজীবন উপদেষ্টা পর্ষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবেন।
(গ) কেন্দ্রীয় পর্ষদের সাবেক সদস্যদের আজীবন পর্ষদ সদস্য হিসেবে আমন্ত্রণ জানানো যেতে পারে।
কেন্দ্রীয় উপদেষ্টা পর্ষদ
ধারা-২১: অনধিক ০৭ (সাত) জন ব্যক্তিবর্গের সমন্বয়ে কেন্দ্রীয় উপদেষ্টা পর্ষদ গঠন হবে। সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে আজীবন পর্ষদ থেকে ৩ জন কেন্দ্রীয় উপদেষ্টা পর্ষদের অন্তর্ভুক্ত হবেন। কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থায়ী পর্ষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সিদ্ধান্তক্রমে প্রতি এক বছরের জন্য দেশের বিভিন্ন বরেণ্য ব্যক্তি, সংগঠনের স্থায়ী বা আজীবন পর্ষদের সদস্য অথবা সাবেক কেন্দ্রীয় সভাপতি/সাধারণ সম্পাদককে কেন্দ্রীয় উপদেষ্টা পদে আসীন হবার আমন্ত্রণ জানানো যেতে পারে।
কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ
ধারা-২২
(ক) কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সভাপতির নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সদস্যদের নিয়ে সংগঠনের যাবতীয় কার্যাবলি সম্পাদনের লক্ষ্যে ১৯ (উনিশ) সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ গঠিত হবে।
(খ) পর্ষদের পদবিন্যাস হবে নিম্নরূপ:-
০১. সভাপতি
০২. সহ-সভাপতি
০৩. সাধারণ সম্পাদক
০৪. যুগ্ম-সাধারণ সম্পাদক
০৫. সাংগঠনিক সম্পাদক
০৬. সহ-সাংগঠনিক সম্পাদক
০৭. অর্থ সম্পাদক
০৮. উপ-অর্থ সম্পাদক
০৯. দপ্তর সম্পাদক
১০. উপ-দপ্তর সম্পাদক
১১. আইন বিষয়ক সম্পাদক
১২. প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক
১৩. সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক
১৪. প্রচার সম্পাদক
১৫. উপ-প্রচার সম্পাদক
১৬. তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক
১৭. সম্পাদকীয় পর্ষদ সদস্য
১৮. সম্পাদকীয় পর্ষদ সদস্য
১৯. সম্পাদকীয় পর্ষদ সদস্য
শাখা উপদেষ্টা পর্ষদ
ধারা-২৩
সংগঠনের সংশ্লিষ্ট শাখায় অনধিক ০৩ (তিন) জন শিক্ষক/বরেণ্য ব্যক্তির সমন্বয়ে চলতি কার্যবছরের জন্য উপদেষ্টা পর্ষদ গঠন করা যাবে।
শাখা কার্যনির্বাহী পর্ষদ
ধারা-২৪
(ক) এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের লেখালেখিতে উৎসাহ-উদ্দীপনা বৃদ্ধির লক্ষ্যে দেশের বিভিন্ন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, জেলা বা বিভাগকে বিভিন্ন সাংগঠনিক অঞ্চলে বিভক্ত করে শাখা গঠন করা যাবে।
(খ) গঠিত শাখা সমূহ সংগঠনের নামের পর কমা (,) ব্যবহার করে সংশ্লিষ্ট শাখার নাম উল্লেখপূর্বক পরিচিত হবে।
যেমন: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
(গ) যেকোনো শাখা কার্যনির্বাহী পর্ষদ ঘোষণার পূর্বে ৬০ (ষাট) দিনের জন্য ০৫ (পাঁচ) সদস্যের আহ্বায়ক পর্ষদ গঠন করতে হবে।
(ঘ) আহ্বায়ক পর্ষদের কাঠামো হবে নিম্নরূপ:-
১. আহ্বায়ক (০১ জন)
২. সদস্য সচিব (০১ জন)
৩. সদস্য (০৩ জন)
(ঙ) আহ্বায়ক পর্ষদের সাংগঠনিক কার্যক্রম সন্তোষজনক হলে কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের দুই-তৃতীয়াংশ সদস্যের মতামতের ভিত্তিতে শাখা কার্যনির্বাহী পর্ষদ গঠন করা যাবে।
(চ) কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সভাপতি ও সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্র্ষদের সাথে পরামর্শক্রমে শাখা সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করবেন। সংগঠনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে শাখা কার্যনির্বাহী পর্ষদ সভাপতির নেতৃত্বে প্রত্যেক শাখায় ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পর্র্ষদ থাকবে। মনোনীত শাখা সভাপতি ও সাধারণ সম্পাদক পরামর্শক্রমে পূর্ণাঙ্গ শাখা পর্র্ষদ গঠন করবেন।
(ছ) শাখা কার্যনির্বাহী পর্র্ষদের পদবিন্যাস হবে নিম্নরূপ:-
(০১) সভাপতি
(০২) সহ-সভাপতি
(০৩) সাধারণ সম্পাদক
(০৪) যুগ্ম-সাধারণ সম্পাদক
(০৫) সাংগঠনিক সম্পাদক
(০৬) সহ-সাংগঠনিক সম্পাদক
(০৭) অর্থ সম্পাদক
(০৮) দপ্তর সম্পাদক
(০৯) উপ-দপ্তর সম্পাদক
(১০) প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক
(১১) সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক
(১২) প্রচার সম্পাদক
(১৩) তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক
(১৪) সম্পাদকীয় পর্ষদ সদস্য
(১৫) সম্পাদকীয় পর্ষদ সদস্য
(১৬) কার্যনির্বাহী সদস্য
(১৭) কার্যনির্বাহী সদস্য
পর্ষদের কার্যাবলি
ধারা- ২৫ আজীবন উপদেষ্টা পর্ষদের কার্যাবলি
আজীবন উপদেষ্টা পর্ষদ ফোরামের অভিভাবক হিসেবে সংগঠনের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। সংগঠনে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে শৃঙ্খলা রক্ষায় সিদ্ধান্ত প্রদান করবেন।
কেন্দ্রীয় উপদেষ্টা পর্ষদের কার্যাবলি
ধারা-২৬
কেন্দ্রীয় উপদেষ্টা পর্ষদ সংগঠনের অভিভাবক হিসেবে সংগঠনের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। সংগঠনের মানোন্নয়নে কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদকে পরামর্শ প্রদান করবেন। কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ কোনো বিষয়ে ঐক্যমতে উপনীত হতে না পারলে কেন্দ্রীয় উপদেষ্টা পর্ষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। কেন্দ্রীয় উপদেষ্টা পর্ষদ সদ্য বিদায়ী কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সভাপতি ও স্থায়ী পর্ষদের সাথে পরামর্শক্রমে কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়ন প্রদান করবেন।
শাখা উপদেষ্টা পর্ষদের কার্যাবলি
ধারা-২৭
শাখা উপদেষ্টা পর্ষদ সংশ্লিষ্ট শাখার অভিভাবক হিসেবে সার্বিক কার্যাবলি পর্যবেক্ষণ করবেন। শাখার মানোন্নয়নে শাখা কার্যনির্বাহী পর্ষদকে পরামর্শ প্রদান করবেন। শাখার নেতৃত্ব নির্বাচনে কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদকে পরামর্শ প্রদান পূর্বক সহযোগিতা করবেন।
কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের কার্যাবলি
ধারা-২৮
(ক) সভাপতির কার্যাবলি:
(১) এই সংগঠনের সভাপতি নিজের মেধা, প্রজ্ঞা ও কর্মদক্ষতা দ্বারা সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য ও কার্যক্রমকে সর্বোচ্চভাবে বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা চালাবেন। সংগঠনের বিস্তৃতিকল্পে কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সাথে পরামর্শক্রমে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করবেন।
(২) সাপ্তাহিক সভা, মাসিক সভা, বিশেষ সাধারণ সভা, বার্ষিক সাধারণ সভা এবং সংগঠনের যেকোনো সভায় সভাপতিত্ব করবেন। সাধারণ সম্পাদককে সভা আহ্বানের নির্দেশনা প্রদান করবেন। বিশেষ ক্ষেত্রে নিজেই সভা আহ্বান করতে পারবেন।
(৩) আলোচ্যসূচী অনুযায়ী বা উত্থাপিত কোনো বিষয়ে সবার মতামত শুনবেন এবং নিজ বক্তব্যের মাধ্যমে সেটির চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন। প্রয়োজনে সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবেন।
(৪) সংগঠনের পক্ষ থেকে অন্য কোনো সংগঠন বা প্রতিষ্ঠানের চুক্তিপত্রে স্বাক্ষর, সংগঠনের কার্যবিবরণী অনুমোদন, সংগঠনের সকল ব্যয় ও ভাউচার অনুমোদন করবেন।
(খ) সহ-সভাপতির কার্যাবলি
(১) সকল কাজে সভাপতিকে সহায়তা করবেন।
(২) সভাপতির অনুপস্থিতিতে সভাপতির দায়িত্ব ও ক্ষমতার অনুশীলন করবেন।
(৩) বিভিন্ন বিভাগের কার্যক্রমে সহযোগিতা করবেন এবং সেসবের তদারকি করবেন।
(৪) সভাপতি কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবেন।
(গ) সাধারণ সম্পাদকের কার্যাবলি
(১) সভাপতির নির্দেশনা মোতাবেক সভা আহ্বান করবেন। সভা ও অনুষ্ঠান সঞ্চালনা করবেন। প্রয়োজনে যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক কিংবা অন্য কাউকে সভা সঞ্চালনার দায়িত্ব দিতে পারেন।
(২) কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত/কর্মসূচি/কার্যক্রম বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবেন।
(৩) শাখাসমূহের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করবেন এবং তা নিয়মিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদে অবহিত করবেন।
(৪) সভাপতি কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবেন।
(ঘ) যুগ্ম-সাধারণ সম্পাদকের কার্যাবলি
(১) সাধারণ সম্পাদকের সকল কাজে সার্বিক সহযোগিতা করবেন।
(২) সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে সাধারণ সম্পাদকের সব দায়িত্ব ও ক্ষমতার অধিকারী হবেন।
(৩) বিভিন্ন বিভাগের কার্যক্রমে সহযোগিতা করবেন এবং সেসবের তদারকি করবেন।
(৪) সভাপতি কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবেন।
(ঙ) সাংগঠনিক সম্পাদকের কার্যাবলি
(১) কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ সভাপতি/কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবেন।
(২) সংগঠনের সাংগঠনিক কার্যক্রম উন্নয়নে পরিকল্পনা প্রস্তাব করবেন।
(৩) শাখাসমূহের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করবেন এবং তা কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদকে অবহিত করবেন।
(৪) কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সাথে বিভিন্ন শাখার সম্পর্ক উন্নয়ন, নতুন শাখা প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাবেন।
(৫) কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের মাসিক সভায় সাংগঠনিক প্রতিবেদন পেশ করবেন।
(৬) সভাপতি কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবেন।
(চ) সহ-সাংগঠনিক সম্পাদের কার্যাবলি
(১) সাংগঠনিক সম্পাদকের সকল কাজে সার্বিক সহযোগিতা করবেন।
(২) সাংগঠনিক সম্পাদকের অনুপস্থিতিতে সাংগঠনিক সম্পাদকের সব দায়িত্ব ও ক্ষমতার অধিকারী হবেন।
(৩) বিভিন্ন বিভাগের কার্যক্রমে সহযোগিতা করবেন এবং সেসবের তদারকি করবেন।
(৪) সভাপতি কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবেন।
(ছ) অর্থ সম্পাদকের কার্যাবলি
(১) সদস্যদের চাঁদা ও অনুদান সংগ্রহ করবেন।
(২) সংগঠনের আয়-ব্যয়ের যাবতীয় হিসাব সংরক্ষণ ও প্রদান করবেন।
(৩) বিভিন্ন বিভাগের আয়-ব্যয় সমন্বয় করবেন।
(৪) প্রত্যেক শাখা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংগঠনের সার্বিক আয় ও ব্যয়ের হিসাব সংরক্ষণ করবেন।
(৫) কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের মাসিক সভায় আর্থিক প্রতিবেদন পেশ করবেন।
(৬) সভাপতি কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবেন।
(জ) দপ্তর সম্পাদকের কার্যাবলি
(১) কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সাধারণ সভাসমূহের কার্যবিবরণী সংরক্ষণ করবেন।
(২) সংগঠনের সদস্যদের তালিকা সংগ্রহ ও সংরক্ষণ করবেন।
(৩) প্রত্যেক শাখার মাসিক প্রতিবেদন পর্যালোচনা করে কেন্দ্রীয় মাসিক প্রতিবেদন প্রস্তুত করবেন।
(৪) কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের মাসিক সভায় প্রতিবেদন পেশ করবেন।
(৫) সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি, নোটিশ প্রস্তুত করে তা কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ, শাখাসমূহে প্রেরণ ও প্রাপ্তি স্বীকার নিশ্চিত করবেন।
(৬) সভাপতি কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবেন।
(ঝ) উপ-দপ্তর সম্পাদকের কার্যাবলি
(১) দপ্তর সম্পাদকের সকল কাজে সহযোগিতা করবেন।
(২) দপ্তর সম্পাদক বা কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ কর্তৃক কোনো দায়িত্ব অর্পিত হলে তা পালন করবেন।
(৩) দপ্তর সম্পাদকের অনুপস্থিতিতে দপ্তর সম্পাদকের দায়িত্ব ও ক্ষমতার অনুশীলন করবেন।
(৪) সভাপতি কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবেন।
(ঞ) প্রশিক্ষণ বিষয়ক সম্পাদকের কার্যাবলি
(১) সংগঠনের সদস্যদের লেখালেখিতে দক্ষ করে গড়ে তুলতে নিয়মিত সভা, সেমিনার, সিম্পোজিয়ামের আয়োজন করবেন।
(২) সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য নিয়মিত কর্মশালার আয়োজন করবেন।
(৩) সদস্যদের সার্বিক উন্নয়নের জন্য শাখা সমূহকে বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রম পালনে পরামর্শ প্রদান করবেন।
(৪) প্রতি বছর শিক্ষা সফরের উদ্যোগ গ্রহণ করবেন।
(৫) সভাপতি কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবেন।
(ট) আইন বিষয়ক সম্পাদকের কার্যাবলি
(১) লেখালেখি সংশ্লিষ্ট আইন-কানুন সম্পর্কে সদস্যদের সম্যক ধারণা প্রদান করবেন।
(২) সাংগঠনিক কার্যক্রমের ফলে কোনো জটিলতা সৃষ্টি হলে আইনি পরামর্শ প্রদান করবেন।
(৩) কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদকের সাথে সমন্বয় করে সদস্যদেরকে আইনী পরামর্শ প্রদানের লক্ষ্যে সভা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালার আয়োজন করবেন।
(৪) সভাপতি কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবেন।
(ঠ) প্রচার সম্পাদকের কার্যাবলি
(১) সংগঠনের যেকোনো কার্যক্রম সম্পর্কিত খবরাখবর মানুষের নিকট পৌঁছে দেয়ার জন্য তিনি মুখপাত্রের ভূমিকা পালন করবেন।
(২) সংশ্লিষ্ট বিষয়াবলি নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রস্তুত করবেন এবং তা সংবাদ মাধ্যমে প্রেরণ করবেন।
(৩) গণমাধ্যম কর্মীদের সাথে সম্পর্ক উন্নয়ন করবেন। সামাজিক মাধ্যমে নেটিজেনদের সাথে যোগাযোগ রক্ষা করবেন।
(৪) সংগঠন কর্তৃক প্রস্তুতকৃত বিভিন্ন পোস্টার, ফেস্টুন, বার্তা সামাজিক মাধ্যমে বহুল প্রচারে কার্যকরী ভূমিকা পালন করবেন।
(৫) সভাপতি কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবেন।
(ড) উপ-প্রচার সম্পাদকের কার্যাবলি
(১) প্রচার সম্পাদকের সকল কাজে সহযোগিতা করবেন।
(২) প্রচার সম্পাদক বা কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ কর্তৃক কোনো দায়িত্ব অর্পিত হলে তা পালন করবেন।
(৩) প্রচার সম্পাদকের অনুপস্থিতিতে প্রচার সম্পাদকের দায়িত্ব ও ক্ষমতার অনুশীলন করবেন।
(৪) সভাপতি কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবেন।
(ঢ) তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের কার্যাবলি
(১) অনলাইনে সংগঠনের ব্যাপক প্রচারের জন্য কর্মসূচির পরিকল্পনা করবেন।
(২) সংগঠনের ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহের নিরাপত্তা নিশ্চিতকরণে কার্যকরী ভূমিকা পালন করবেন।
(৩) সদস্যদের মাঝে তথ্য ও প্রযুক্তি বিষয়ক জ্ঞানের বিস্তৃতিকল্পে কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদকের সাথে সমন্বয় করে নিয়মিত তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করবেন।
(৪) ভার্চুয়ালি কোনো অনুষ্ঠান/কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পাদনে অন্যান্য সম্পাদককে সহযোগিতা করবেন।
(৫) সভাপতি কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবেন।
(ণ) সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদকের কার্যাবলি
(১) সদস্যদের বাৎসরিক পাঠ্যক্রম প্রস্তুত করা ও সদস্যদের অধ্যয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।
(২) সাহিত্য বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করবেন।
(৩) সংশ্লিষ্ট বিষয়াবলি সম্পর্কিত ব্যানার, পোস্টার, স্টিকার, লিফলেট প্রস্তুতকরণ ও শাখা সমূহে সরবরাহ করবেন।
(৪) মাসিক/দ্বি-মাসিক/ত্রৈ-মাসিক/ষান্মাসিক/বাৎসরিক ম্যাগাজিন প্রকাশ করবেন।
(৫) সভাপতি কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবেন।
(ত) সম্পাদকীয় পর্ষদের কার্যাবলি
(১) যেকোনো প্রকাশনা কার্যক্রমে লেখা সম্পাদনা করবেন।
(২) সদস্যদের লেখা সম্পাদনা করবেন।
(৩) কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদকের সাথে সমন্বয় করে সদস্যদের লেখালেখিতে দক্ষ করে গড়ে তোলার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবেন।
(৪) সভাপতি কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবেন।
শাখা কার্যনির্বাহী পর্ষদের কার্যাবলি
ধারা-২৯
(ক) সভাপতির কার্যাবলি
(১) কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত/কর্মসূচি/পরিকল্পনা শাখায় বাস্তবায়ন করবেন।
(২) শাখার সদস্যদের লেখালেখি, পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করবেন।
(৩) সদস্যদের দক্ষ মানবসম্পদে পরিণত করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন।
(৪) সাধারণ সম্পাদককে সাপ্তাহিক/মাসিক/বিশেষ সভা আহ্বানের নির্দেশনা প্রদান করবেন। বিশেষ ক্ষেত্রে নিজেই সভা আহ্বান করতে পারবেন।
(ঙ) সভাসমূহে সভাপতিত্ব করবেন।
(খ) সহ-সভাপতির কার্যাবলি
(১) সভাপতির সকল কাজে সহযোগিতা করবেন।
(২) সভাপতির অনুপস্থিতিতে সভাপতির দায়িত্ব ও ক্ষমতার অনুশীলন করবেন।
(৩) সভাপতি কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবেন।
(গ) সাধারণ সম্পাদকের কার্যাবলি
(১) সভাপতির নির্দেশনা মোতাবেক সভা আহ্বান করবেন। সভা ও অনুষ্ঠান সঞ্চালনা করবেন। প্রয়োজনে যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক কিংবা অন্য কাউকে সভা সঞ্চালনার দায়িত্ব দিতে পারেন।
(২) শাখা কার্যনির্বাহী পর্ষদ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত/কর্মসূচি/কার্যক্রম বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবেন।
(৩) শাখা সদস্যদের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করবেন।
(৪) সভাপতি কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবেন।
(ঘ) যুগ্ম-সাধারণ সম্পাদকের কার্যাবলি
(১) সাধারণ সম্পাদককে সার্বিক বিষয়ে সহযোগিতা করবেন।
(২) সভাপতি কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবেন।
(৩) সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব ও ক্ষমতার অনুশীলন করবেন।
(ঙ) সাংগঠনিক সম্পাদকের কার্যাবলি
(১) শাখার সাংগঠনিক কার্যক্রম উন্নয়নে পরিকল্পনা প্রস্তাব করবেন।
(২) সংগঠনের সার্বিক প্রতিবেদন সংরক্ষণ করবেন।
(৩) শাখা কার্যনির্বাহী পর্ষদের মাসিক সভায় সাংগঠনিক প্রতিবেদন পেশ করবেন।
(৪) সভাপতি কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবেন
(চ) সহ সাংগঠনিক সম্পাদকের কার্যাবলি
(১) সাংগঠনিক সম্পাদকের সার্বিক কাজে সহযোগিতা করবেন।
(২) সভাপতি কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবেন।
(ছ) অর্থ সম্পাদকের কার্যাবলি
(১) সদস্যদের চাঁদা ও অনুদান সংগ্রহ করবেন।
(২) সংগঠনের আয়-ব্যয়ের যাবতীয় হিসাব সংরক্ষণ ও প্রদান করবেন।
(৩) বিভিন্ন বিভাগের আয়-ব্যয় সমন্বয় করবেন।
(৪) শাখার সার্বিক আয় ও ব্যয়ের হিসাব সংরক্ষণ করবেন।
(৫) শাখা কার্যনির্বাহী পর্ষদের মাসিক সভায় আর্থিক প্রতিবেদন পেশ করবেন।
(৬) সভাপতি কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবেন।
(জ) দপ্তর সম্পাদকের কার্যাবলি
(১) কার্যনির্বাহী পর্ষদ, মাসিক সাধারণ সভাসহ সকল সভার কার্যবিবরণী সংরক্ষণ করবেন।
(২) শাখার সদস্যদের তালিকা সংগ্রহ ও সংরক্ষণ করবেন।
(৩) নির্ধারিত সময়ের মধ্যে শাখা প্রতিবেদন প্রস্তুত করে কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের নিকট প্রেরণ করবেন।
(৪) শাখা কার্যনির্বাহী পর্ষদের মাসিক সভায় প্রতিবেদন পেশ করবেন।
(৫) কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ থেকে প্রাপ্ত সকল পত্র, বিজ্ঞপ্তি, নোটিশ সংরক্ষণ করবেন এবং সংশ্লিষ্টদের অবহিত করবেন।
(৬) সভাপতি কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবেন।
(ঝ) উপ-দপ্তর সম্পাদকের কার্যাবলি
(১) দপ্তর সম্পাদকের সকল কাজে সহযোগিতা করবেন।
(২) দপ্তর সম্পাদক বা কার্যনির্বাহী পর্ষদ কর্তৃক কোনো দায়িত্ব অর্পিত হলে তা পালন করবেন।
(৩) দপ্তর সম্পাদকের অনুপস্থিতিতে দপ্তর সম্পাদকের দায়িত্ব ও ক্ষমতার অনুশীলন করবেন।
(৪) সভাপতি কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবেন।
(ঞ) প্রশিক্ষণ বিষয়ক সম্পাদকের কার্যাবলি
(১) শাখার সদস্যদের লেখালেখিতে দক্ষ করে গড়ে তুলতে নিয়মিত সভা, সেমিনার, সিম্পোজিয়ামের আয়োজন করবেন।
(২) সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য নিয়মিত কর্মশালার আয়োজন করবেন।
(৩) সদস্যদের সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রম পালনে পরামর্শ প্রদান করবেন।
(৪) সভাপতি কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবেন।
(ট) সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদকের কার্যাবলি
(১) কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত পাঠক্রম সদস্যদের মাঝে সরবরাহ করা এবং তা অধ্যয়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন।
(২) সাহিত্য বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করবেন।
(৩) কেন্দ্র থেকে সরবরাহকৃত ব্যানার, পোস্টার, স্টিকার, লিফলেট সদস্যদের মাঝে বিতরণ ও সর্বোচ্চ প্রচার নিশ্চিত করবেন।
(৪) শাখা কর্তৃক মাসিক/দ্বি-মাসিক/ত্রৈ-মাসিক/ষান্মাসিক/বাৎসরিক ম্যাগাজিন প্রকাশ করবেন।
(৫) কেন্দ্র কর্তৃক প্রকাশিত প্রকাশনা সমূহ সদস্য/উপদেষ্টা/শুভাকাঙ্ক্ষীদের মাঝে বিতরণ করবেন।
(৬) সভাপতি কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবেন।
(ঠ) প্রচার সম্পাদকের কার্যাবলি
(১) সংশ্লিষ্ট বিষয়াবলি নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রস্তুত করবেন এবং তা সংবাদ মাধ্যমে প্রেরণ করবেন।
(২) গণমাধ্যম কর্মীদের সাথে সম্পর্ক উন্নয়ন করবেন। সামাজিক মাধ্যমে নেটিজেনদের সাথে যোগাযোগ রক্ষা করবেন।
(৩) কেন্দ্র কর্তৃক প্রস্তুতকৃত বিভিন্ন পোস্টার, ফেস্টুন, বার্তা সামাজিক মাধ্যমে বহুল প্রচারে কার্যকরী ভূমিকা পালন করবেন।
(৪) সভাপতি কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবেন।
(ড) তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক
(১) প্রযুক্তি জ্ঞানে সদস্যদের দক্ষ করে গড়ে তুলতে কেন্দ্র কর্তৃক বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করবেন।
(২) তথ্য প্রযুক্তিতে সদস্যদের সচেতনতা বৃদ্ধি করবেন।
(৩) সদস্যদের সামাজিক মাধ্যমে প্রযুক্তির উত্তম ব্যবহার চর্চা করাবেন।
(৪) ভার্চুয়ালি বিভিন্ন অনুষ্ঠানে প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করবেন।
(৫) সভাপতি কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবেন।
(ঢ) সম্পাদকীয় পর্ষদের কার্যাবলি
(১) যেকোনো প্রকাশনা কার্যক্রমে লেখা সম্পাদনা করবেন।
(২) সদস্যদের লেখা সম্পাদনা করবেন।
(৩) প্রশিক্ষণ বিষয়ক সম্পাদকের সাথে সমন্বয় করে সদস্যদের লেখালেখিতে দক্ষ করে গড়ে তোলার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবেন।
(৪) সভাপতি কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবেন।
(ণ) কার্যনির্বাহী সদস্য
(১) শাখার কার্যনির্বাহী পর্ষদের সম্পাদকদের সার্বিক সহযোগিতা প্রদান করবেন।
(২) সভাপতি কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবেন।