লক্ষ্য ও উদ্দেশ্য
ধারা-০৬: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য হবে নিম্নরূপ:-
(ক) শিক্ষার্থীদেরকে লেখালেখিতে উদ্বুদ্ধ করে সৃষ্টিশীল লেখক হিসেবে গড়ে তোলা।
(খ) মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে শিক্ষার্থীদেরকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা।
(গ) সুন্দর সমাজ বিনির্মাণে সমাজে বিদ্যমান কুসংস্কার, অজ্ঞতা, অন্যায়, শোষণ, সন্ত্রাস, দুর্নীতিসহ সমসাময়িক আর্থ-সামাজিক ও বৈশ্বিক নানা সমস্যাবলির গঠনমূলক সমালোচনা, ইতিবাচক সমাধান এবং সম্ভাবনা লেখনীর মাধ্যমে তুলে ধরা।
(ঘ) তরুণ লেখকদেরকে একই প্ল্যাটফর্মে একত্রীকরণ।
বিষয়াবলি (মুখ্য ও অন্যান্য)
ধারা-১১: (ক) মূখ্য বিষয়াবলি: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম একটি বিশেষায়িত সংগঠন হিসেবে পত্রিকায় প্রকাশ উপযোগী কলাম নিয়ে কাজ করবে। এখানে কলাম বলতে প্রবন্ধ, নিবন্ধ, বিশ্লেষণধর্মী মতামত, ফিচার, চিঠিপত্র, বিশেষ প্রতিবেদন প্রভৃতি বুঝাবে।
(খ) অন্যান্য বিষয়াবলি: এই সংগঠন কলাম লেখার পাশাপাশি লেখালেখির অন্যান্য দিক যেমন:- গল্প, কবিতা, উপন্যাসসহ সাহিত্যের সকল বিষয়ে সদস্যদের দক্ষ করার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করবে। এছাড়াও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করবে।
কার্যাবলি
ধারা- ১২: এই সংগঠনের কার্যাবলি হবে নিম্নরূপ:
(ক) তরুণ নবীন লেখকদের পরামর্শ, দিকনির্দেশনা ও অনুপ্রেরণা প্রদান করা।
(খ) সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা এবং পাঠচক্রের আয়োজন করা।
(গ) নবীন লেখকদের লেখা সম্পাদনা এবং প্রকাশের ব্যবস্থা করা।
(ঘ) সাপ্তাহিক এবং মাসিক সভার আয়োজন করা।
(ঙ) সাহিত্য পত্রিকা ও ম্যাগাজিন প্রকাশ করা।
(চ) মাসিক সেরা লেখক পুরস্কার প্রদান করা।
(ছ) বর্ষসেরা তরুণ কলাম লেখক সম্মাননা প্রদান করা।
(জ) স্বনামধন্য লেখকদের সাথে তরুণ লেখকদের সেতুবন্ধন গড়ে তোলা।
(ঝ) লেখালেখির মাধ্যমে জনসচেতনতা গড়ে তোলা।
(ঞ) বিশেষ দিবসসমূহে সাহিত্য বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করা।
(ট) সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য সময়োপযোগী কার্যক্রম পরিচালনা করা।
কার্যক্রম এলাকা
ধারা-১৩: যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সমগ্র বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে এই সংগঠনের কার্যক্রম পরিচালিত হবে।