সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

ষষ্ঠ অধ্যায়: অর্থ, তহবিল ও হিসাবরক্ষণ

আয়ের উৎস

ধারা-৪১ সংগঠনের কেন্দ্র ও শাখাসমূহের পৃথক অর্থ আয়ের উৎস থাকবে। সংগঠনের আয়ের উৎস হবে নিম্নরূপ:-

(ক) প্রতিবছর শাখা সমূহ সদস্যদের থেকে শাখা কর্তৃক নির্ধারিত চাঁদা আদায় করবে।

(খ) শাখা সমূহ মাথাপিছু ৩০ টাকা হারে বাৎসরিক চাঁদা কেন্দ্রে প্রেরণ করবে।

(গ) বর্ণিত সংশ্লিষ্ট পদে মনোনয়ন ফি বাবদ কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ সভাপতি ও সাধারণ সম্পাদক ৫০০ টাকা, কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সদস্যবৃন্দ ৪০০ টাকা, শাখা কার্যনির্বাহী পর্ষদ সভাপতি ও সাধারণ সম্পাদক ৩০০ টাকা কেন্দ্রীয় অর্থ সম্পাদকের নিকট প্রদান করবেন। অনুরূপভাবে শাখা কার্যনির্বাহী পর্ষদের সদস্যবৃন্দ ২০০ টাকা শাখা অর্থ সম্পাদকের নিকট প্রদান করবেন।

(ঘ) সংগঠনের স্থায়ী পর্ষদের সদস্যবৃন্দ বাৎসরিক ন্যূনতম ০১ (এক) হাজার টাকা হারে চাঁদা প্রদান করবেন।

(ঙ) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুদান।

(চ) উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষীদের অনুদান।

(ছ) সংগঠনের বিভিন্ন প্রকাশনা কর্তৃক মুনাফা।

(জ) এছাড়াও জরুরি প্রয়োজনে কার্যনির্বাহী পর্ষদের দুই-তৃতীয়াংশ সদস্যের মতামতের ভিত্তিতে সংগঠনের সদস্যদের থেকে চাঁদা আদায় করা যেতে পারে।

 

ব্যয়ের খাত

ধারা-৪২ (ক) সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে গঠনতন্ত্রের বাধ্যবাধকতা অনুসারে কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ ও শাখা কার্যনির্বাহী পর্ষদের অনুমোদিত পরিকল্পনা অনুসারে অর্থ ব্যয় করা যাবে।

(খ) জরুরি কাজের ব্যয় নির্বাহের জন্য কার্যনির্বাহী কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সভাপতি ও সাধারণ সম্পাদক পারস্পারিক পরামর্শক্রমে অনূর্ধ্ব ১০ (দশ) হাজার টাকা এবং শাখা কার্যনির্বাহী পর্ষদের সভাপতি ও সাধারণ সম্পাদক পারস্পারিক পরামর্শক্রমে অনূর্ধ্ব ০৫ (পাঁচ) হাজার টাকা ব্যয় করতে পারবেন। নির্ধারিত পরিমাণ অর্থের বেশি ব্যয়ের প্রয়োজন হলে অবশ্যই কার্যনির্বাহী পর্ষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন নিতে হবে।

 

হিসাব নিরীক্ষণ

ধারা-৪৩ (ক) কার্যবছর শেষে সংগঠনের আয়-ব্যয়ের হিসাব সরকার অনুমোদিত অডিট ফার্ম অথবা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কর্তৃক গঠিত নিরীক্ষণ কমিটি সংগঠনের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষণ করবে। সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা পর্ষদ থেকে ০১ জন, সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ থেকে ০১ জন এবং বর্তমান কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ কর্তৃক মনোনীত ০১ জন সদস্যকে (অর্থ ও উপ-অর্থ সম্পাদক ব্যতীত) নিয়ে ০৩ সদস্য বিশিষ্ট হিসাব নিরীক্ষণ কমিটি গঠিত হবে।

(খ) অনুরূপভাবে শাখা সমূহ কার্যবছর শেষে সংগঠনের আয়-ব্যয়ের হিসাব সরকার অনুমোদিত অডিট ফার্ম অথবা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সংশ্লিষ্ট শাখা কর্তৃক গঠিত নিরীক্ষণ কমিটি সংগঠনের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষণ করবে। কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ থেকে ০১ জন, শাখার সাবেক কার্যনির্বাহী পর্ষদ থেকে ০১ জন এবং বর্তমান শাখা কার্যনির্বাহী পর্ষদ কর্তৃক মনোনীত ০১ জন সদস্যকে (অর্থ ও উপ-অর্থ সম্পাদক ব্যতীত) নিয়ে ০৩ সদস্য বিশিষ্ট হিসাব নিরীক্ষণ কমিটি গঠিত হবে।

(গ) হিসাব নিরীক্ষণ প্রতিবেদন সকলের অবগতির জন্য বার্ষিক সাধারণ সভায় অর্থ সম্পাদক কর্তৃক পেশ করা হবে।

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।