বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

ওয়াইফাই পর্যবেক্ষক টিম প্রয়োজন

Author

ফাহিম ফয়সাল , ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪ পাঠ: ৩৩ বার

মোবাইল অপারেটরগুলোর ইন্টারনেটের মূল্য বৃদ্ধি পাওয়ার ফলে অনেকেই ওয়াইফাই ব্যবহারের দিকে ঝুঁকছে। তারা প্যাকেজ হিসেবে বিভিন্ন মূল্যের ওয়াইফাই সংযোগ কিনে ব্যবহার করছে তাদের বসতবাড়িতে। কিন্তু এখানেও অনেক অব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রতারণার স্বীকার হতে হয়। যেমন বৃষ্টি পড়া মাত্রই অনেক ওয়াইফাই প্রোভাইডার কোম্পানি নেট স্পীড প্লো করে দিয়ে বৃষ্টির অযুহাত দিয়ে বসে। কখনো কখনো একজনের কেনা একটি প্যাকেজ তারা দু’জন গ্রাহকের নিকট বিক্রি করে অধিক মুনাফার আশায়। যার ফলে গ্রাহকের নেট স্পীড কমে গিয়ে তা আশানুরূপভাবে তিনি ব্যবহার করতে পারেন না।
আবার কোথাও কোথাও প্রতিদিন নির্দিষ্ট একটি সময়ে তারা নেটের গতি কমিয়ে দেয়। তাদের এহেন কর্মকান্ড পর্যবেক্ষণ করার মত কেউ না থাকার ফলে তারা নিজেদের খেয়াল খুশি অনুযায়ী তা করে থাকে। প্রত্যেক জেলায় প্রতি মাসে অন্তত একবার ওয়াইফাই প্রোভাইডার কোম্পানিগুলোকে যেন পর্যবেক্ষণ করা হয় সেজন্য বিটিআরসি এর দৃষ্টি আকর্ষণ করছি।

লেখক: সহ-সাংগঠনিক সম্পাদক, ইসলামী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১৫ জানুয়ারি ২০২৪ তারিখে দৈনিক সংগ্রাম পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!