বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

তোমাকে পাওয়ার প্রার্থনা

Author

তৌফিক সুলতান , ঢাকা মেডিকেল ইনস্টিটিউট

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪ পাঠ: ৭৮ বার

বসে থাকা নদীরাও বিরক্ত;

পানিশূন্য হয়ে নদীর তলদেশের কাদাযুক্ত মাটিও বেশ শক্ত।

এই হিমশীতল দিনে; কুয়াশা ঘন সন্ধিক্ষণে,

বাইকের শীতল হওয়ায় আমি বেশ ক্লান্ত পরিশ্রান্ত।

হৃদয়ের রক্তক্ষরণে হারাচ্ছি নিজস্বতা,

ব্যক্তিজীবনের ব্যক্তিত্ব।

তোমার অবহেলায় অবহেলিত,

শান্ত পরিবেশেও আমি দিগ্‌ভ্রান্ত।

দুঃখগুলো নিজের; একান্ত,

পড়ন্ত বিকেলে অশান্ত মেঘেদের দলে কেবল তুমিই শান্ত।

ভালোবাসার আবেদন না পাওয়া নিবেদন—ঝরে পড়া আকুতি!

তোমাকে পাওয়ার প্রার্থনা;

না পাওয়ার ফরমান কতটা যন্ত্রণার যদি তা শান্ত মেঘগুলো জানত।

লেখক: শিক্ষক & প্রতিষ্ঠাকালীন দপ্তর সম্পাদক, সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২৭ ডিসেম্বর ২০২৪ তারিখে বন্ধুসভা প্রথম আলো পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!