শনিবার, ৬ জুন ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / খোলা চিঠি / নিবন্ধ

টেক্সটবই-ই যথেষ্ট

Author

মোছা সোমনা আক্তার , মৌলভীবাজার সরকারি কলেজ

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ পাঠ: ১০২ বার

টেক্সটবই-ই যথেষ্ট
সোমনা আক্তার
আজকের শিক্ষার্থীদের একটি বড় অংশ বইয়ের প্রকৃত স্বাদ থেকে দূরে সরে যাচ্ছে। তারা মনে করে, গাইডবইই যেন সাফল্যের একমাত্র পথ। অথচ শিক্ষার মূল আলো যে টেক্সটবইয়ে লুকিয়ে আছে, সে সত্য অনেকেই ভুলে যাচ্ছে। এই প্রবণতা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধীরে ধীরে মুখস্থনির্ভর ও নির্জীব করে তুলছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষাকে মনের মুক্তির সঙ্গে তুলনা করে বলেছেন -“শিক্ষা হলো মনের মুক্তি, কেবল মুখস্থ বিদ্যা নয়।” টেক্সটবই অধ্যয়ন শিক্ষার্থীর মনে সেই মুক্তির দ্বার খুলে দেয়। টেক্সটবই পড়লে বিষয়ের মৌলিক ধারণা পরিষ্কার হয়, যুক্তিবোধ ও বিশ্লেষণী ক্ষমতা বৃদ্ধি পায় এবং শিক্ষার্থীরা নিজের ভাষায় ভাবতে শেখে। অন্যদিকে, গাইডবই অনেক ক্ষেত্রে শুধু প্রশ্ন-উত্তরের সংকলন, যা শিক্ষার্থীদের মুখস্থনির্ভর করে তোলে এবং প্রকৃত জ্ঞান অর্জনে বাধা সৃষ্টি করে। শিক্ষার উদ্দেশ্য কেবল ভালো ফলাফল করা নয়; বরং জ্ঞানী, চিন্তাশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠা। টেক্সটবই পড়ার মাধ্যমে শিক্ষার্থীরা বিষয়ের গভীরে প্রবেশ করতে পারে এবং ভবিষ্যতে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য নিজেদের প্রস্তুত করতে পারে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতি আমার আন্তরিক আবেদন আমরা যেন টেক্সটবই পড়াকে শিক্ষার মূল ভিত্তি হিসেবে গ্রহণ করি এবং গাইডবইয়ের অতিরিক্ত নির্ভরশীলতা কমাই। টেক্সটবইই পারে একজন শিক্ষার্থীকে সত্যিকারের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে এবং জাতিকে জ্ঞানভিত্তিক সমাজের দিকে এগিয়ে নিতে।
লেখক:-
সোমনা আক্তার
শিক্ষার্থী, মৌলভীবাজার সরকারি কলেজ,
ইমেইল : sumonaakter472192@gmail.com
লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!