ঢাবি অধিভুক্ত সাত কলেজের চতুর্থ বর্ষের ফলাফল দ্রুত প্রকাশ করুন।

অনেক সময় পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার আগেই নতুন পরীক্ষার ফরম পূরণ নোটিশ প্রকাশ করে করে ৭ কলেজ এবং ঢাবি কর্তৃপক্ষ।
তীব্র ফলাফল জটের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা। বিশেষত ২০২০-২১ সনের চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ হয়েছে ৪ মাস হওয়ার পরেও ফলাফল প্রকাশ করা হয়নি।
৭ কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের রেজাল্ট না হওয়াতে তারা বিভিন্ন সরকারি-বেসরকারী চাকরি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারেনা।ফলাফল স্বরূপ বিদেশে উচ্চশিক্ষা,মাস্টার্স এর ভর্তি সহ প্রতিযোগিতা মূলক সকল পর্যায় থেকে পিছিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। অন্য দিকে ঢাবি সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশন এর শিক্ষার্থীরা মাস্টার্সের ক্লাস শুরু করা সহ সকল চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করছে প্রতিনিয়ত । এই রকম ভাবে প্রতিনিয়ত দেরি হলে ৭ কলেজে সেশন তীব্র সেশন জটের আশংকা রয়েছে। এছাড়াও শিক্ষার পরিবেশ এবং কলেজের সুনাম নষ্ট হচ্ছে। এমন পরিস্থিতিতেও ৭ কলেজ সমন্বয়কের দায়িত্বশীল পদক্ষেপ চোখে পড়ছে না। তাই ৭ কলেজের তীব্র রেজাল্ট জট নিরসনে যত দ্রুত সম্ভব ফলাফল প্রকাশ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মোঃ শরীফুল ইসলাম
শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,ঢাকা কলেজ।

