বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

তাড়াইলে ইসলামী ব্যাংকে এটিএম বুথ চাই।

Author

মোঃ শরীফুল ইসলাম , ঢাকা কলেজ, ঢাকা

প্রকাশ: ২ এপ্রিল ২০২৬ পাঠ: ৪৭ বার

কিশোরগঞ্জ জেলার একটি জনবহুল থানা তাড়াইল। অত্যন্ত দুঃখের বিষয় তাড়াইল উপজেলায় ইসলামী ব্যাংকের শাখা থাকা সত্ত্বেও এটিএম বুথ নেই। তাড়াইল উপজেলায় একাধিক ব্যাংকের শাখা রয়েছে। উদাহরণ স্বরুপ- ডাচ বাংলা ব্যাংক, এশিয়া ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক ও পূবালী ব্যাংক ইত্যাদি। তাড়াইল বাজারে প্রতি সপ্তাহে ব্যাপক জন সমাগম দেখা যায় বিশেষত শনিবার ও মঙ্গলবার সপ্তাহে দুই দিন হাটের দিন। ১০৫ টি গ্রামের মানুষের বাজার, যেখানে লাখ-লাখ টাকার লেনদেন হয়। তাড়াইল বাজারের পাশেই উপজেলা পরিষদ, তাড়াইল-সাচাইল ইউনিয়ন পরিষদ, মাদ্রাসা, কিন্ডার গার্ডেন, কলেজ, ৩ টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান। এই সব প্রতিষ্ঠান ও বাজারের লেনদেনের ক্ষেত্রে ব্যাংক একমাত্র মাধ্যম। যার ফলে ইসলামী ব্যাংকের গ্রাহকরা প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে বছরের ২ টি ঈদে অনেক মানুষ বিভিন্ন শহর থেকে গ্রামের বাড়িতে যায়। অনেকেই ছিনতাই কারীর কারণে এটিএম থেকে টাকা উত্তোলন করে সঙ্গে নিতে পারে না। ইসলামী ব্যাংকের গ্রাহকরা পরবর্তীতে বাড়িতে যাওয়ার পর টাকা উত্তোলন করেন । অন্যান্য ব্যাংকের এটিএম বুথে টাকা উত্তোলন করার জন্য প্রতি ট্রান্সফারে প্রায় ১৫ টাকা অতিরিক্ত ফ্রি দিতে হচ্ছে প্রতিনিয়ত। বিশেষত এটিএমের ব্যবসায়িক লেনদেনের জন্য কিশোরগঞ্জ সদরে যেতে হয় এবং দ্রুত কোনো সুবিধা পাওয়া যায় না। যার ফলে ইসলামী ব্যাংকের গ্রাহকরা প্রতিনিয়ত চরম নিরাপত্তাহীনতায় ভোগে । তাই বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের এখন সময়ের দাবি, যতদ্রুত সম্ভব তাড়াইলে ইসলামী ব্যাংকে এটিএম বুথ স্থাপন করা হোক, এর ফলে তাড়াইলের গ্রাহকদের ভোগান্তি কম হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মোঃ শরীফুল ইসলাম, শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ।

লেখক: সদস্য, ঢাকা কলেজ।
এই লেখাটি ২ এপ্রিল ২০২৬ তারিখে দৈনিক শেয়ার বিজ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!