শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

বিদ্যুৎ-সংকট

Author

আশা মনি , ইডেন মহিলা কলেজ

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬ পাঠ: ১৫ বার


সম্প্রতি দেশে বিদ্যুৎ সংকটের সৃষ্টি হয়েছে।যার ফলে সরকার বিদ্যুৎ সংকট প্রতিরোধে শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠদানের সময় কাল কমিয়ে ৩ দিনে নিয়ে এসেছে এবং বাকি ৩ দিন অনলাইনে শ্রেনী কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে।কিন্তু এতে যেনো নদীর একুল বাচাতে গিয়ে ওকুল ধ্বংস করার মতো অবস্থার সৃষ্টি হয়েছে।শিক্ষার্থী ও অভিভাবকদের মতে করোনা মহামারী তে,একটা দীর্ঘ সময় অনলাইন পাঠদানের কার্যক্রমে অধিকাংশ শিক্ষার্থী মোবাইল ও ইন্টারনেটের অতি ব্যবহারের ফলে,পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে।যা কাটিয়ে উঠতে এখনো বেগ পেতে হচ্ছে শিক্ষার্থীদের।নতুন করে আবার দেশের শিক্ষা কার্যক্রম অনলাইন মাধ্যম হয়ে গেলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন হুমকির মুখে পরবে বলেই আশংকা করছে সচেতন অভিভাবক এবং শিক্ষাবিদ রা।এছাড়াও আমাদের দেশে এখনো এমন অনেক প্রত্যন্ত অঞ্চল এবং পরিবার রয়েছে যেখানে ইন্টারনেট এবং স্মার্ট ফোনের ব্যবহারের প্রচলন কম আছে।এসব শিক্ষার্থীদের জন্য সরকার কোনো বিকল্প উপায়ের চিন্তা করেনি।কোমলমতি শিক্ষার্থীরাও অভিযোগ জানাচ্ছে বিভিন্ন সংবাদমাধ্যমে।শিক্ষার্থীরা মনে করে বিদ্যুৎ সংকট মোকাবেলায় শিক্ষার্থীদের ঘরে বসিয়ে পাঠদানে বিদ্যুৎ বাচানো সম্ভব নয় বরং এতে বিদ্যুতের ব্যবহার আরো বেশি হবে।সরকারের এমন অদূরদর্শিতা সম্পন্ন সিদ্ধান্তে দেশের শিক্ষাব্যবস্থায় এক বিরাট নেতিবাচক প্রভাব আনবে বলে আমি মনে করি।
শিক্ষার্থীদের শিক্ষাজীবন কাটুক শিক্ষক, লাইব্রেরি,বন্ধু বান্ধব ও খেলার মাঠের সংস্পর্শে।

আশা মনি
ইংরেজি বিভাগ
ইডেন মহিলা কলেজ,ঢাকা।

লেখক: সাধারণ সদস্য, ইডেন মহিলা কলেজ।
এই লেখাটি ১৫ এপ্রিল ২০২৬ তারিখে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!