শনিবার, ৬ জুন ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

সড়ক সংস্কার

Author

আজহারুল ইসলাম পিয়াস , Islamic University, Kushtia

প্রকাশ: ১১ মে ২০২৬ পাঠ: ৩২ বার

ময়মনসিংহের গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ঈশ্বরগঞ্জ-তারুন্দিয়া সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে প্রায় অর্ধ লক্ষ মানুষ। দুই উপজেলার সীমান্তে হওয়ায় এলাকাবাসীর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ মাধ্যম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই গুরুত্বপূর্ণ সড়কের পুমবাইল ফজলুল উলুম ফাজিল মাদ্রাসার নিকটবর্তী একটি কালভার্ট এবং তার আশপাশের কয়েকশো মিটার রাস্তা বর্তমানে চরম ভঙ্গুর অবস্থায় রয়েছে। বিশেষ করে কালভার্টসংলগ্ন অংশটি খালঘেঁষা হওয়ায় রাস্তার মাটি ধসে পড়ার ঝুঁকি দিন দিন বেড়েই চলেছে। সামান্য বৃষ্টি বা ভারী যানবাহনের চাপেই যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ইতোমধ্যে পথচারী ও যানবাহন চালকদের জন্য এই অংশটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অনেকেই বাধ্য হয়ে বিকল্প পথ ব্যবহার করছেন, ফলে সময় ও ভোগান্তি দুটোই বাড়ছে। এমতাঅবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত এই ভাঙা কালভার্ট ও রাস্তা সংস্কারের জোর দাবি জানালেও কোনো অগ্রগতি লক্ষ্য করা যায়নি। ফলে জনমনে আশংকা দিন দিন বেড়েই চলছে। জননিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।

লেখক: সহযোগী সদস্য, ইসলামী বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!